ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় দাম কত জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, ভোটের পর থেকে হুহু করে দফায় দফায় ঘটছে মূল্যবৃদ্ধি। অতিষ্ট সাধারণ মানুষ। শুক্রবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ফের দাম বাড়াল ভারতের তেল কোম্পানি গুলি। শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৮ পয়সা। দাম বাড়ার ফলে আজ থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হবে ৯৫ টাকা ৮০ পয়সা দিয়ে।

আরও পড়ুনঃ প্রতারক সাংসদ সিঁদুর পরে ভোট জিতেছেন! নুসরাত টপিকে বিস্ফোরক দিলীপ

ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৮৯ টাকা ৬০ পয়সা। দাম বেড়েছে ২৮ পয়সা। গত ১০ মে থেকে লাগাতার দাম বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এই নিয়ে টানা ২৩ বার বাড়ল জ্বালানি তেলের দাম। কলকাতার সাথে সাথে দাম বাড়লো ভারতের অন্যান্য শহরগুলো তে। দিল্লিতে আজকে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৮৫ পয়সা। ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৭৬পয়সা।

মুম্বাইতে আজকে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২ টাকা ০৪ পয়সা। ডিজেল ৯৪ টাকা ১৫ পয়সা। এই মুহূর্তে  লকডাউন চলছে আমাদের রাজ্যে।  কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। দিন আনি দিন খায় মানুষের এই মুহূর্তে শোচনীয় অবস্থা তার উপরে কিভাবে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবার এমনকি জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যার প্রভাব সরাসরি পরে পরিবহন ব্যবস্থার উপরে আর এই কারনেই বাস-ট্যাক্সি আটো এইসবের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে প্রবলভাবে।

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, রাজ্যে এই মুহূর্তে লকডাউন এর ফলে পরিবহন ব্যবস্থা বন্ধ আছে তবে লকডাউন খোলার পর যাতায়াত বাস-ট্যাক্সি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পেট্রোল-ডিজেলের দাম এর জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রবণতা থেকেই যাবে যে কথা ভাবিয়ে তুলেছে আপামর সাধারণ মধ্যবিত্ত জনগণকে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত