নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’! এমনটাই দাবি করে এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। নরোত্তমের দাবি, ভারতের ‘সনাতন সংস্কৃতি’কে অবমাননা করছে ‘পাঠান’।
আরও পড়ুনঃ আজ কলকাতায় শুরু সিনে-যজ্ঞ, KIFF-র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ টলি-বলির একাধিক তারকা



তাই এই সিনেমা ভারতে কিছুতেই চলতে দেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। এর আগেও অনেক দাবি নিয়ে সরব হতে দেখা দিয়েছে নরোত্তমকে। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা।



ছবি বয়কটের দাবিও জানান তাঁরা। এই ছবি ভারতের সনাতন সংস্কৃতির অপমান করেছে, এমন অভিযোগ তুলেই উত্তর প্রদেশের বিজেপি সমর্থকরা ছবি বয়কটের ডাক দিল। গানে দীপিকার ‘গেরুয়া’ পোশাক নিয়ে একের পর এক বিজেপি সমর্থকদের রোষানলে ‘পাঠনা’।
পাঠান সিনেমা অশ্লীল! বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

রাজ্য সরকারকে অবিলম্বে ছবিটি উত্তরপ্রদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায় বিজেপি সমর্থকেরা। শুরু তাই নয়, ছবি নির্মাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে গেরুয়া শিবির সমর্থকরা। সব মিলিয়ে ছবি মুক্তির আগেই বিতর্কে।








