আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, জামাইয়ের বয়ানকে হাতিয়ার আয়কর দপ্তরের

তদন্ত থেকে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। যার জেরে আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বেনামি সম্পত্তি ঘিরে তদন্ত চলছিল। এই তদন্তে তলব করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যকে। তদন্ত থেকে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। যার জেরে আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামাইয়ের নামে বেনামী সম্পত্তি কিনে রেখেছিলেন তিনি। বয়ান জামাইয়ের। এবার জামাইয়ের এই বয়ানকে হাতিয়ার আয়কর দপ্তরের।

partha

আরও পড়ুনঃ মোদী আছেন, যত খুশি সন্তানের জন্ম দিন, মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য BJP মন্ত্রীর

কিছুদিন আগে বয়ানের জন্য পার্থর জামাইকে ডাক পাঠানো হয়েছিল। আমেরিকা থেকে এসে বয়ান দিয়ে গিয়েছিলেন তিনি। সেই বয়ান অনুযায়ী, তার নামে এবং বেনামে থাকা কোন সম্পত্তির সঙ্গেই তার কোন যোগসূত্র নেই। সব সম্পত্তির মালিক তার শ্বশুর। তার ওপর চাপ সৃষ্টি করেই নাকি এই কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

parh

কী কী সম্পত্তি পাওয়া গিয়েছে?
আয়কর দপ্তরের তদন্ত থেকে উঠে এসেছে, পাটুলি এলাকায় রয়েছে একটি বিশাল জমি, যার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এছাড়াও পাওয়া গিয়েছে জামাই জামাই কল্যাণ ভট্টাচার্যর নামে একটি ট্রাস্টিসহ বেশ কিছু সম্পত্তি।

আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, জামাইয়ের বয়ান ঘিরে চাঞ্চল্য

আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, জামাইয়ের বয়ান ঘিরে চাঞ্চল্য
আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, জামাইয়ের বয়ান ঘিরে চাঞ্চল্য

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে তদন্তে করতে গিয়ে আরও বেশ কিছু বেনামী সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছিল। শান্তিনিকেতনে বেশ কয়েকটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। রয়েছে কিছু ফ্ল্যাটও। এছাড়াও হ্রদীশ মিলেছে একটি জমির। এইসমস্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব ছিল রাজীব দে নামক এক ব্যক্তির ওপর। তিনি নিজেকে পার্থর ভাগ্নে হিসেবে পরিচয় দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত