মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজস্থানের বিজেপি মন্ত্রী বাবুলাল খারাদি। এই মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা বাবুলালকে আক্রমণ করতে ছাড়েনি। এক মাস আগেই রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP MLA Controversial Statement)। এরই মধ্যে রাজ্যের এক মন্ত্রীর এরূপ মন্তব্যের জেরে অস্বস্তিতে গেরুয়া শিবির।



আরও পড়ুন: লোকসভায় পার্টির কোনও দায়িত্ব পেলেন না দিলীপ? ফের বঙ্গ বিজেপির অন্দরে ডামাডোল!
গত মঙ্গলবার রাজস্থানের উদয়পুর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুলাল খারাদি (Babulal Kharadi)। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচার করতে গিয়ে তিনি বলেন, ‘সন্তান জন্ম দেওয়া নিয়ে এত ভাবছেন কেন? চিন্তা করতে হবে না। আপনারা সন্তানের জন্ম দিন। নরেন্দ্র মোদী আছেন, তিনি বাড়ি তৈরি করে দেবেন।’ এছাড়াও তিনি বলেছিলেন, গ্যাস সিলিন্ডার কম দামে দিচ্ছে কেন্দ্র, সুতরাং সংসার চালাতে সমস্যা হবে না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একদিকে যখন হাস্যরোল উঠছে অন্যদিকে তীব্র নিন্দা করছে বিরোধীরা।



সূত্রে খবর, ভজন লাল শর্মার (Bhajan Lal Sharma) ক্যাবিনেট মন্ত্রী বাবুলাল খারাদির দুটি বিয়ে। ৮ টি সন্তান রয়েছে। অল্প বয়স থেকেই আরএসএসের সক্রিয় সদস্য। ২০০৩ সালে উদয়পুর জেলার ঝাদোল আসন থেকে বিধায়ক হন তিনি।
মোদী আছেন, যত খুশি সন্তানের জন্ম দিন, মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য BJP মন্ত্রীর

২০২১ সালে সেরা বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০২৩-এর বিধানসভা নির্বাচনে (2023 Assembly Election) রাজস্থানে জয়লাভ করে বিজেপি। আদিবাসী অঞ্চল উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পান তিনি। একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করেননি বিরোধীরা। শুরু হয়েছে তরজা।








