Parineeti-Raghav: বাজল সানাই! আজ রাঘব-পরিণীতির আংটিবদল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর লুকোচুরি নয়, অবশেষে বিয়েই সানাই বাজল বলে। দীর্ঘদিন ধরে আপনেতা রাঘব এবং অভিনেত্রী পরিণীতির সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছিল সমাজ মাধ্যমে। কারণ তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি। কিন্তু অবশেষে আজ ১৩ মে তাঁদের বাগদান সম্পূর্ণ হতে চলেছে।

আরও পড়ুনঃ বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন রেনবো রাইস, রইলো রেসিপি

তাঁদের আংটিবদলের অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে অভিনেত্রীর গোটা বাড়ি। পরিণীতি থাকেন বান্দ্রায়। সেখানে তার বাড়ি জাকজমক পূর্ণ আলোয় সেজে উঠেছে শুধু আলোকসজ্জা নয় গোটা বাড়ি সাজানো হয়েছে ফুলের সজ্জা দিয়েও। অন্যদিকে আপনেতা রাঘবের বাড়ি দিল্লিতেও তার সরকারি বাসভবন আলো রোশনাইতে সেজে উঠেছে।

বাজল বিয়ের সানাই! প্রকাশ্যে এলো বাগদানের ছবি 
বাজল বিয়ের সানাই! প্রকাশ্যে এলো বাগদানের ছবি 

তাঁদের দুই বাড়ির এই সাজসজ্জা সামাজিক মাধ্যমে সবার সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জানা গেছে শনিবার নয়াদিল্লির কাপুরথলা হাউসে তাঁদের আংটি বদলের অনুষ্ঠান হবে। সেখানে আমন্ত্রিত থাকবে তাঁদের আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁদের বন্ধু বান্ধব। সেই অনুষ্ঠানে যেমন থাকবে শিখ রীতির প্রার্থনা আদ্রস। তেমনই সেখানে শোনানো হবে ভজনগান।

বাজল সানাই! প্রকাশ্যে এলো বাগদানের ছবি 

বাজল বিয়ের সানাই! প্রকাশ্যে এলো বাগদানের ছবি 
বাজল বিয়ের সানাই! প্রকাশ্যে এলো বাগদানের ছবি 

শুধু তাই নয় তাঁদের এই বাগদান অনুষ্ঠানে বিকেল ৫ টায় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহেব -এর অংশ শুকুমণি সাহেব পাঠ করা হবে। তার পরেই আসল অনুষ্ঠান শুরু হবে। অতিথিদের জন্য ও বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। জানা গেছে তাঁদের এই বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে করণ জোহর, মনীশ মালহোত্রা, সানিয়া মির্জা ও আরও অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর