নজরবন্দি ব্যুরোঃ মানব দেহের সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেঁপে। সেকারণে চিকিৎসকদের অনেকেই প্রতিদিনের ডায়েটে পেঁপে রাখার পরামর্শ দেন। তাছাড়া যারা নিজেদের লিভার ভালো রাখতে চান কিংবা ওজন কমাতে চান তাদের কাছে আশীর্বাদের সমান এই ফল। কিন্তু এই ফলের মধ্যেই লুকিয়ে আছে ভয়ানক বিপদ।
আরও পড়ুনঃ আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশাবাদী রিচা
প্রথমত, গর্ভবতী মহিলাদের জন্য বিষের সমান এই ফল। কারন এতে প্রচুর পরিমানে প্যাপেইন ও ল্যাটেক্স থাকায় দেখা দিতে পারে জরায়ু সংকোচনের মতো একাধিক সমস্যা। তাছাড়াও হ্রদস্পন্দনের মতো একাধিক সমস্যা থাকলে পেঁপের থেকে কিছুটা দূরে থাকাই শ্রেয়।
হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় পেঁপে! কিন্তু কীভাবে?

কারন এই সমস্যা থাকার পরেও পেঁপের সংস্পর্শে আসলে তা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। তবে শুধু এই রোগই নয়। কিডনিতে পাথর থাকলে সাময়িকভাবে এই ফল এড়ানো প্রয়োজন। কারন এই ফলে ব্যাপক পরিমানে ভিটামিন সি থাকায় পাথরের সম্ভাবনা আরও কয়েকগুন বাড়িয়ে দেয়। তাই এই সমস্ত রোগের সঙ্গে লড়াই করে থাকলে পেঁপের থেকে দূরে থাকাই মঙ্গল।



