আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশাবাদী রিচা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি শিলিগুড়িঃ করোনার বাড়বাড়ন্তের ফলে একটা সময় প্রশ্নের মুখে পড়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। অনেকেই মনে করেছিল এবছর হয়ত আয়োজিত হবে না মহিলাদের এই বিশ্বকাপ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। যেখানে ভারতীয় দলে এবার সুযোগ করে নিয়েছিল দুই বঙ্গ তনয়া। ঝুলন ও রিচা। সেই সুবাদে শিলিগুড়ির ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ।

আরও পড়ুনঃ Anubrata Mondal: একেবারে এসএসকেএমে সিবিআই! সেখানেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ?

বিশ্বকাপের প্রথম দিনেই রিচা ঘোষের সমর্থনে পোস্টারে ঢেকে গিয়েছিল গোটা শিলিগুড়ি চত্বর। প্রথম দিকে ব্যাপকভাবে অভিযান সফর শুরু করলেও ঝুলন গোস্বামী সহ কয়েকজনের চোটের জেরে চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। যারফলে,দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এবারের মতো বিদায় নিতে হয় মিতালিদের। তবে দেশের হয়ে টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলেছেন রিচা। সেইমতো দেশে ফেরার পর আজ ক্রিকেট লাভার্সের তরফে সংবর্ধিত করা হয় বঙ্গ তরুণীকে।

আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশ্বাস বঙ্গতরুণীর

আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশাবাদী রিচা
আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশাবাদী রিচা

 

তবে এই সফর নিইয়ে খুব একটা খুশি নন ভারতীয় দলের এই উইকেটকিপার। তিনি বলেন, আমি আরো খুশী হতাম যদি আমার দেশ বিশ্বকাপ ফাইনালে খেলত।কিন্তুু আমাদের দুর্ভাগ্য আমরা ভালো খেলেও ফাইনালে উঠতে পারিনি। তবে আমি বিশ্বাস করি আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে।বর্তমানে প্রচুর প্রতিভাবান মহিলা খেলোয়াড় উঠে আসছে।তারাই ভবিষ্যতে ভারতের নাম বিশ্বের দরবারে উজ্জল করবে। রিচা কে এইদিন অভিনন্দন জানান শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি মনোজ ভার্মা সহ অগনিত ক্রিকেট প্রেমীরা।

Richa Ghosh Joins Hobart Hurricanes, Becomes 5th India Cricketer to Play in WBBL 2021

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত