Anubrata Mondal: একেবারে এসএসকেএমে সিবিআই! সেখানেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার সিবিআইকে দেওয়া চিঠিতে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। অনুব্রত সেই চিঠি পাঠানো হল দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে একেবারে এসএসকেএমে সিবিআই। তথ্য চাইলেন মেডিকেল সুপারের কাছে।

আরও পড়ুনঃ সদর দফতরের নির্দেশের অপেক্ষায় সিবিআই, ধরফড়ানি কমছে না কেষ্টর

উল্লেখ্য, চার বার সিবিআই হেফাজত এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এরপর রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও উপস্থিত হন অনুব্রত। কিন্তু তাতে লাভ হয়নি।

No photo description available.

রক্ষাকবচ না পাওয়ার পর পঞ্চমবার তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। এবার সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু নিজাম প্যালেস না গিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এরপর চিঠি দিয়ে অনুব্রত জানিয়ে দেন তিনি অসুস্থতার কারণে নিজাম প্যালেসে উপস্থিত থাকতে পারবেন না।

একেবারে এসএসকেএমে সিবিআই, চাইল তথ্য 

একেবারে এসএসকেএমে সিবিআই, চাইল তথ্য 
একেবারে এসএসকেএমে সিবিআই, চাইল তথ্য

গতকাল থেকেই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চলছে অনুব্রত মণ্ডলের চিকিৎসা। গঠন করা হয়েছে মেডিকেল টিম। তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল না হওয়ার কারণে এখনই তাঁকে বাড়ি যেতে দিচ্ছে না চিকিৎসকরা। তাঁর স্বাস্থ্যের বিষয়ে বৈঠকে বসেছে মেডিক্যাল টিম। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন আরএমও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন