নজরবন্দি ব্যুরোঃ বুধবার গরুপাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। কিন্তু তা না করে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এখন অনুব্রতকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে? তা জানতে জানতেই সদর দফতরের নির্দেশের অপেক্ষায় সিবিআই। অন্যদিকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে প্যালপিটিশন কমছে না কেষ্টর।
আরও পড়ুনঃ ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর, সর্বোচ শাস্তির মেয়াদ পার

গতকাল থেকেই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চলছে অনুব্রত মণ্ডলের চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল না হওয়ার কারণে এখনই তাঁকে বাড়ি যেতে দিচ্ছে না চিকিৎসকরা। তাঁর স্বাস্থ্যের বিষয়ে বৈঠকে বসেছে মেডিক্যাল টিম। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন আরএমও।

উল্লেখ্য, বুধবার গরুপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে উপস্থিত হওয়ার কথা ছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বুধবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরিবর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। তখন থেকেই চলছে চিকিৎসা।
সদর দফতরের নির্দেশের অপেক্ষায় সিবিআই, অনুব্রত স্বাস্থ্য নিয়ে আলোচনায় মেডিকেল টিম

এর আগে চারবার অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। প্রতিবারেই হাজিরা এড়িয়ে গেছেন তিনি। পরে আগাম জামিনের আবেদন জানিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কেষ্ট। এরপর আদালতের তরফে রক্ষাকবচ না মিলতেই এল সিবিআইয়ের তলব।



