সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে, বিস্ফোরক ক্যাপ্টেন অমরিন্দর সিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে পাঞ্জাব কংগ্রেসের অন্দরে বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছিল ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধু বনাম নভজ্যোৎ সিং সিধুর দ্বন্দ্বকে কেন্দ্র করে। সেই দ্বন্দ্ব চরমে পৌঁছাতেই মুখ্যমন্ত্রী এবং দলীয় পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। নির্বাচনের মুখে বিস্ফোরক বক্তব্য পেশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি বলেন, সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে।

আরও পড়ুনঃ SFI: স্কুল খোলার দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন এসএএফআইয়ের, পথ আটকালো পুলিশ

- Advertisement -

সোমবার পাঞ্জাব নির্বাচনের আসন বন্টন নিয়ে সাংবাদিক বৈঠক চলছিল। এবারের নির্বাচনে ৬৫ টি আসনে লড়াই করবে বিজেপি। ৩৭ টি আসনে লড়াই করবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল পাঞ্জাব লোক কংগ্রেস। ১৫ টি আসনে লড়াই করবে ঢিনসারা। সেখানেই বিস্ফোরক বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছিল সিধুকে তাঁর কেবিনেটে যেন রাখা হয়। কাজ না করতে পারলে তাহলে তাঁকে যেন বাদ দিয়ে দেওয়া হয়।

সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে, বোমা ফাটালেন অমরিন্দর 

সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে, বোমা ফাটালেন অমরিন্দর 
সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে, বোমা ফাটালেন অমরিন্দর 

আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে পাঞ্জাবের নির্বাচন। এবার কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপির সঙ্গে জোট করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তবে লড়াই যে সিধুর বিরুদ্ধে তা অনেকদিন আগেই পরিষ্কার করে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই নির্বাচনের ঠিক আগে বোমা ফাটালেন তিনি।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর