নজরবন্দি ব্যুরো: পাকিস্তানে আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে না কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার ও কুইয়্যার পাম জেতা পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’। তবে এই ছবিটি অস্কারে সারা বিশ্বের কাছে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছে, সেই ছবিই নিষিদ্ধ করা হল পাকিস্তানে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে একটি নোটিস।
আরও পড়ুন: বাংলা সিনেমায় অভিনয় করতে চান দক্ষিণী সুপারস্টার রাম চরণ! কৌতূহল বাড়ছে বাংলার দর্শকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবিটিতে পাকিস্তানি সমাজের মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে যায় না, এমন আপত্তিকর বিষয় দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এবং এই ছবি নাকি সে দেশের পুরুষতান্ত্রিকতার উপর জোরদার আঘাত হেনেছে। ছবির কেন্দ্রীয় চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবাররের ছেলে। কিন্তু ছকে বাঁধা সমাজের চোখে প্রথম দৃষ্টিকটু মনে হয় তাঁর সখ, এক বিশেষ ধরণের নাচ। সেই দলেরই এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে। মানে সে দেশের রক্ষণশীল সমাজের চোখে যার প্রতিটিই অপরাধের শামিল।

‘জয়ল্যান্ড’ ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর। উল্লেখ্য, পাকিস্তান থেকে ছবিটি মনোনীত হয়েছে অস্কারেও। মালালার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রাক্যারিকুলার’ প্রোডাকশনের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। ২০২২ সালে সেরা বিদেশি চলচিত্র বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছে সেই ছবি। এবং বিশ্বব্যাপী দারুণ প্রশংসিত হয়েছে ‘জয়ল্যান্ড’।
অস্কারের দৌড়ে এগিয়ে জয়ল্যান্ড, নিষিদ্ধ করল নিজের দেশ পাকিস্তান

সিনেমা প্রসঙ্গে মালালা জানিয়েছেন, ‘আমি ভীষণভাবে গর্বিত এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পেরে। এই ছবি প্রমাণ করে, পাকিস্তানি শিল্পীরা আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে সেরাদের তালিকায় থাকতে পারে। এটি এমন একটি চলচ্চিত্র যা আমাদের পরিপার্শ্বিক মানুষদের ভাবনা চিন্তা বদলাতে সাহায্য করবে’। তিনি আরও বলেন, ‘প্রত্যেকের উচিত পরিবারের সদস্য, বন্ধুদের এমন দৃষ্টিতে দেখা যা তাদের মৌলিকভাবে বিচার করার ক্ষমতা দেবে। প্রতিটি মানুষ যেমন তাঁকে সেভাবেই গ্রহণ করা বার্তা দেয় এই ছবি।’



