ইমরান সমর্থকদের হুঙ্কারে তোলপাড় পাক রাজধানী, নামলো সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ভোরে পঞ্জাব প্রদেশের গণ্ডি ছাড়িয়ে ইসলামাবাদ ঢুকে পড়েছিল ইমরান খানের আজাদি মার্চ। আর সেই মিছিল ঠেকাতে পাকিস্তানের রাজধানীতে সেনা নামালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মূলত ইসলামাবাদের রেড জোনে যাতে কোনও আন্দোলনকারী ঢুকে না পড়তে পারে তার জন্যই সেনা মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুনঃ বিজেপি থেকে তৃণমূল-সিপি(আই)এম নয়, রাজ্যে বাড়ছে আপে যোগদানের হিড়িক

এই রেড জোনেই রয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল্ডিং। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার বিক্ষোভ মিছিলের সূচনা করেন ইমরান। তারপরই নির্বাচনের দাবিতে ইসলামাবাদের পথে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইমরান খানের সমর্থকরা। এই আন্দোলনে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা।

ইমরান সমর্থকদের হুঙ্কারে তোলপাড় পাক রাজধানী, নামলো সেনা

মেট্রো স্টেশনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বজায় রাখতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। শাহবাজ শরিফ সরকারকে আগেই ইমরান খান হুঁশিয়ারি দিয়েছিলেন যে দ্রুত নির্বাচনের দিন ঘোষণা না হলে ইসলামাবাদ থেকে তাঁর সমর্থকরা নড়বেন না।

7 20

উল্লেখ্য, মসনদে বসেই ইমরান খান মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে ‘বদলা’ নেওয়া শুরু করেছেন শাহবাজ শরিফ বলে অভিযোগ। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ইমরান মন্ত্রিসভার সদস্যদের ‘নো ফ্লাই লিস্টে’ পাঠিয়ে দেন শাহবাজ।

6 20

ইমরান সমর্থকদের হুঙ্কারে তোলপাড় পাক রাজধানী, নামলো সেনা

যার ফলে ইমরান খানের মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।নয়া পাক প্রধানমন্ত্রী দাবি করেন, ইমরান খান এবং তাঁর দলের নেতারা আদ্যোপান্ত দুর্নীতিতে যুক্ত। সুযোগ পেলেই দুর্নীতির টাকা নিয়ে বিদেশে পালাতে পারে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত