শ্রমজীবী ক্যান্টিনের পর এবার বামদের নয়া উদ্যোগ, ‘শ্রমজীবী বাজার’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রমজীবী ক্যান্টিনের পর এবার বামদের নয়া উদ্যোগ,‘শ্রমজীবী বাজার’। ২০২১ এর কথা মাথায় রেখে কলকাতার একমাত্র বিধানসভার আসনটি ধরে রাখতে মরিয়া বামেরা।  আর সেকথা মাথায় রেখে যাদবপুরে চলছে শ্রমজীবী ক্যান্টিন। আর এ বার সস্তায় আনাজ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য বাঘাযতীনে শ্রমজীবী বাজার চালু করল সিপিএম।

আরও পড়ুনঃ করোনায় সুস্থতার বিচারে বিশ্বে এখন প্রথম স্থানে ভারত।

বাঘাযতীন এইচ ব্লকে রবিবার ‘দীপাঞ্জন মিত্র শ্রমজীবী বাজার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বামেদের এই বাজারে অনেকটাই কম মূল্যে শাক সবজি পাওয়া যাচ্ছে।

দলের স্বর্গীয় দিপাঞ্জন মিত্রর নামে শ্রমজীবী বাজারের নাম করণ করা হয়েছে। শ্রমজীবী বাজার নিয়ে সাংবাদিকদের  যাদবপুরের সিপিএম বিধায়ক বলেন, এইরকম উদ্যোগ আগেও তারা নিয়েছে। আগে বামেরা শ্রমজীবী ক্যান্টিন চালু করেছে। এবার শ্রমজীবী বাজার চালু হল। মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

শ্রমজীবী ক্যান্টিনের পর এবার বামদের নয়া উদ্যোগ,‘শ্রমজীবী বাজার’। রাজ্য ও কেন্দ্রীয় সরকার অপদার্থ। সাধারন মানুষ কিভাবে খাবে তা নিয়ে ভাবছে না। তবে বিধানসভার ভোটের দিকে তাকিয়ে এমন কর্মসূচি নেওয়া হয়নি বলে দাবী সুজন চক্রবর্তীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর