নজরবন্দি ব্যুরোঃ করনায় সুস্থতার বিচারে বিশ্বে এখন প্রথম স্থানে ভারত। ভারতে সুস্থতার হার এখন ৭৯.৬৮ শতাংশ। করোনায় ভারতে মৃত্যুর হার ১.৬১ শতাংশ। অপর দিকে বিশ্বে করোনাকে হারিয়ে সর্বোচ্চ সুস্থতার হার এই ভারতেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা।করোনা রোগীর সুস্থতার হারের বিচারে ভারত এখন বিশ্বে এক নম্বর দেশ।
আরও পড়ুনঃ মৃত্যু মিছিলের বলি ৬১ জন। রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৮৭ শতাংশ।
প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে। সারা বিশ্বে যত পরিমাণ করোনা রোগী সুস্থ হয়েছেন তার মধ্যে ১৯ শতাংশ ভারতের। জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ লাখের কাছাকাছি।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৪,৬১২ জন করোনা-আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৩ লক্ষ ৩ হাজার ৪৩ জন। ওয়ার্ল্ডোমিটার্সের হিসেব অনুযায়ী, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লক্ষ ১০ হাজার ৬৪৫ জন।
করনায় সুস্থতার বিচারে বিশ্বে এখন প্রথম স্থানে ভারত। একইসঙ্গে ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৭,৩১,৫৩৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ সেপ্টেম্বর (রবিবার) পর্যন্ত দেশে ৬,৪৩,৯২,৫৯৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।



