মৃত্যু মিছিলের বলি ৬১ জন। রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৮৭ শতাংশ। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু মিছিলের বলি ৬১ জন। রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৮৭ শতাংশ। করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। প্রায় এক সপ্তাহ সেই সংক্রমনের গতিতে লাগাম পড়ার পর ফের কদিন হল বাড়তে শুরু করেছে সংক্রমনের গতি। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমনের গতি কিছুটা রোধ করা সম্ভব হলেও বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা।

আরও পড়ুনঃ বঙ্গ রাজনীতির চানক্য মুকুল রায় কি ফিরছেন তৃণমূলে? শেষ পর্ব। #Exclusive

একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৭৭ জন।

মৃত্যু মিছিলের বলি ৬১ জন। আজকের ৩ হাজার ১৭৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৩৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৮০৬ জন। যা গতকালের থেকে ১৫৮ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫৯ জনের। মৃত ৪ হাজার ৩৫৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬১ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৫৮ জন।

আজকের ২ হাজার ৯৫৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৫ হাজার ৯৭২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৫ হাজার ৬৫৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৯০ হাজার ৫১৮ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩১ হাজার ৬ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.০৭ শতাংশ। যা ০.০২ শতাংশ কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.০৫ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

WB DHFW Bulletin 20th SEPTEMBER REPORT FINAL page 001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর