নজরবন্দি ব্যুরোঃ বর্ষাকাল সদ্য প্রবেশ করেছেন। আর বর্ষাকাল মানেই বাঙ্গালীর মনে প্রেম জাগে। আট থেকে আশি বৃষ্টি আমরা কে না ভালবাসি। আর বৃষ্টি আসলেই আর কোন গান মাথায় আসুক না আসুক একটা গান আমাদের মনের মধ্যে সবসময় গুনগুন করে। ‘রিমঝিম গিরে সাওয়ান, সুলগ সুলগ যায় মন!’ এই গানেই মেতে উঠল এবার এক বৃদ্ধ দম্প্রতি।
আরও পড়ুনঃ ‘বদনামে মোরে রক্ষা করো’ বিচ্ছেদের পর তিন গুরুর শরণাপন্ন জিতু কমল!
১৯৭৯ সালের মঞ্জিল ছবির গান এটি। যা শুধু সেই সময় নয় এত বছর পরও মানুষের মনে শিহরণ জাগায়। আরডি বর্মনের সুর বলে কথা। আর সেই সুরে কেউ মাতবেনা তাকি হতে পারে? এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং মৌসুমী চ্যাটার্জীরকে। এবার বাস্তবের মাটিকে যেন ধরা পড়ল সেরকমই এক রোমান্স।
এই ভিডিও টি খোদ আনন্দ মাহিন্দ্রা নিজের টুইটারে টুইট করেছেন। এবং লিখেছেন ‘এই ভিডিও তো ভাইরাল হতেই হবে! এখানে ভিডিওতে যে বয়স্ক দম্পতি দেখা যাচ্ছে তারা জনপ্রিয় গানে মূল ছবির মতোই অভিনয় করছেন এক্কেবারে, তাও আবার মুম্বইয়ের একই লোকেশনে। আমি ওঁদের অনেক অনেক অভিনন্দন জানাই! ওঁরা আমাদের প্রেম শেখাচ্ছেন, নিজেদের কল্পনার লাগাম খুলতে পারলেই জীবনকে ইচ্ছেমতো সুন্দর করে তোলা সম্ভব এটা তারই প্রমান!’
‘রিমঝিম গিরে সাওয়ান, সুলগ সুলগ যায় মন!’ ভিডিওটি খোদ আনন্দ মাহিন্দ্রা নিজে টুইট করেছেন

ভিডিওটিকে দেখা যাচ্ছে দুই বৃদ্ধ দম্প্রতি সমুদ্রের পাড় দিয়ে আসতে আসতে হেটে চলেছেন। তাদের পরনে রয়েছে সেই বিখ্যাত সিনেমায় অমিতাভ-মৌসুমীর মতই পোশাক। সেই মুভির সিনের মতই রাস্তার পাড় দিয়ে হাটতে হাটতে তারা গল্প করছেন। বৃষ্টিতে ভিজছেন। মুম্বাইয়ের রাস্তায় এই বৃষ্টির মিষ্টি মুহূর্ত চরম ভাইরাল হয়েছে।



