নজরবন্দি ব্যুরোঃ জিতু কমল এই মুহূর্তে টলিউডে প্রথম সারির অভিনেতাদের খাতায় নাম লিখিয়েছে। অপরাজিতর মত সিনেমাতে কাজ করে তার জনপ্রিয়তা আরও শীর্ষে পৌঁছেছে। শুধু তাই নয় তার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে একাধিক কাজ। তবে ব্যাক্তিগত জীবনে অপরাজিত হয়ে গেলেন অভিনেতা।
আরও পড়ুনঃ “আড়াই বছর বয়েসে পড়তাম ক্লাস সেভেনে” নিজ মন্তব্যের জেরে চরম ট্রোলড সন্দীপ্তা সেন
গত সপ্তাহেই সামনে এসেছিল তার স্ত্রী নবনীতার সঙ্গে তার বিচ্ছেদের খবর। জানতে পাড়া গেছে তারা দুজনে নাকি গত তিন মাস ধরে আলাদা থাকছিলেন। অভিনেত্রী নবনীতাই সেই বিচ্ছেদের খবর প্রথমে সমাজ মাধ্যমে আনেন। সেই খবর সামনে আসার কিছু সময় পর জিতুও পাল্টা মন্তব্য করেন।
তিনি লেখেন “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাব… আগামীতে তাই করব…বাচ্চা বউ।” যদিও জিতুর এই পোস্ট ঘিরে একাধিক কটু মন্তব্য ছেয়ে যায়। অনেক অনুরাগীরা পোস্টের নিচে মন্তব্য করেন “আগলে রাখবেন যখন তখন বিচ্ছেদ করলেন কেন?” তবে আদতে কি কারনে বিচ্ছেদ হল সেই কারন এখন সামনে আসেনি।

এই পোস্টের পর সামাজিক মাধ্যমে জিতুকে আরও একটি পোস্ট করতে দেখা গিয়েছিল। সেই পোষ্টে মহাদেবের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন ”ব্যক্তিগত থাকুন। যদি ঘুরতে যান, সেই কথা কাউকে বলবেন না। নতুন সঙ্গী বেছে নিন, সেকথাও কাউকে বলবেন না। আনন্দে বাঁচুন, কাউকে জানতে দেবেন না। কারণ, মানুষ ভাল জিনিস নষ্ট করে দেয়।”
‘বদনামে মোরে রক্ষা করো’ জিতুর নতুন পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য
এই পোস্ট ঘিরে আবার মন্তব্য উঠেছিল তবে কি তৃতীয় কোন ব্যাক্তির জন্য বিচ্ছেদ হল দম্পতির মধ্যে। যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আরও একটি পোস্ট সামনে আসে অভিনেতা জিতুর। আজ তিনি তিন দেবতার ছবি পোস্ট করেন এবং লেখেন “‘গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর’ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম…বিপদে শক্তি দাও, বদনামে মোরে রক্ষা করো। আমার গুরু, আমার আদর্শ। শৌভিক সাংস্কৃতিক কেন্দ্র, দেবীদাশ ভট্টাচার্য ও ভগবান শিব।”



