Tollywood: “আড়াই বছর বয়েসে পড়তাম ক্লাস সেভেনে” নিজ মন্তব্যের জেরে চরম ট্রোলড সন্দীপ্তা সেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্দীপ্তা সেন টলিপাড়ার পরিচিত মুখ। ধারাবাহিকে কাজের মাধ্যমেই তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি বেশ দক্ষ। নিজের সামাজিক মাধ্যম থেকে সেই নাচের ভিডিও প্রায়শই শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যম থেকে গুরুকে স্মরণ করে গুরুপূর্ণিমার দিন তার একটি নাচের ভিডিও শেয়ার করেন। যা ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুনঃ পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! ছবি মুক্তির তারিখ সামনে এল?

তবে চাঞ্চল্য ছড়ানোর পেছনে নাচের ভিডিও নেই বরং রয়েছে ভিডিওর ওপরে ক্যাপশন। নাচের ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন “নাচে আমার প্রথম হাতেখড়ি আড়াই বছর বয়সে। আমার জেঠিমার কাছে। তখন মনে হয় ক্লাস সেভেনে পড়ি। আমার জেঠিমাই এই নাচটা শিখিয়ে ছিলেন। এত বছর পর আরেকবার চেষ্টা করলাম।”

"আড়াই বছরে পড়তাম ক্লাস সেভেনে" চরম ট্রোলড সুদিপ্তা
“আড়াই বছরে পড়তাম ক্লাস সেভেনে” চরম ট্রোলড সুদিপ্তা

ব্যাস এর পরেই পোস্ট ঘিরে একাধিক মন্তব্য সৃষ্টি হয়। অনেক অনুগামীরা প্রশ্ন করে বসেন তিনি কী করে আড়াই বছর বয়সে ক্লাস সেভেনে পড়তে পারেন? আর একজন বলে বসেন “আপনি তো খুব মেধাবী, আড়াই বছরেই ক্লাস সেভেন?” এরকম ধরনের আরও নানান মন্তব্য করতে থাকেন অনুরাগীরা।

“আড়াই বছর বয়েসে পড়তাম ক্লাস সেভেনে” চরম ট্রোলড সুদিপ্তা

"আড়াই বছরে পড়তাম ক্লাস সেভেনে" চরম ট্রোলড সুদিপ্তাতবে অনেক অনুরাগীদের মতে অভিনেত্রী হয়ত বুঝে শুনে এমনটা বলেননি। তিনি হয়ত বোঝাতে চেয়েছিলেন তার নাচের হাতেখড়ি আড়াই বছর বয়েসে। কিন্তু এই নাচটি তিনি যখন শিখেছিলেন তখন তিনি ক্লাস সেভেনে পড়তেন। যদি এত সমালোচনার মাঝেও বহু শুভাকাঙ্খিরা তার নাচের প্রশংসা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন