Pushpa 2: পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! ছবি মুক্তির তারিখ সামনে এল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুষ্পা ছবিটি বক্স অফিসে দারুন সাফল্যমণ্ডিত হয়েছিল। এবার উত্তেজনার পারদ তুঙ্গে পুষ্পা ২ ছবি। এই ছবিতে যে বলিউডের যোগ থাকবে তা সামনে এসেছিল সম্প্রতি। জানা গিয়েছে এই ছবিতে বলিউড অভিনেতা রনবীর সিং থাকবেন এক বিশেষ চরিত্রে।

আরও পড়ুনঃ ফের এক সঙ্গে জুটি বাঁধছেন রণবীর-দীপিকা! রহস্যময় ‘টিজারের’ সত্য উন্মোচন হল!

অভিনেতার এই ছবিতে ভুমিকা কি? তা জানার জন্য বেশ আগ্রহী অনুরাগীরা। জানা গিয়ে এই ছবিতে আল্লু আর্জুনের সঙ্গে যুগলবন্দি করবেন রনবীর সিং। সেই যুগলবন্দি দর্শকদের কতটা মুগ্ধ করবে সেটাই দেখা বিষয়। পুস্পা বক্সঅফিসে এতটাই সাফল্য পেয়েছিল যে পুষ্পা ২ নিয়ে মানুষের আগ্রহ আরও বেশী। পরিচালক সুকুমার তাই নিজের সবটুকু দিচ্ছেন এই ছবিতে।

পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! পুলিশের ভুমিকায় দেখা যাবে অভিনেতাকে 
পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! পুলিশের ভুমিকায় দেখা যাবে অভিনেতাকে 

এক বছর ধরেই এই ছবির বিভিন্ন আপডেট সামনে আসছিল। জানা গেছে যে ৫০ জন জার্মান স্ট্যান্টম্যানকে এই ছবির জন্য আনা হবে যাতে ছবির ফাইট অ্যাকশন স্টান্ডকে আরও আকর্ষণীয় করা যায়। ইতিমধ্যে ছবির বেশ কিছু সিকোয়েন্সের শুট করা হয়ে গিয়েছে। ছবির টিজারও সামনে চলে এসেছে।

পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! পুলিশের ভুমিকায় দেখা যাবে অভিনেতাকে

পুষ্পা ২ ছবিতে মুখ্য চরিত্রে রনবীর সিং! পুলিশের ভুমিকায় দেখা যাবে অভিনেতাকে 

তথ্য অনুযায়ী এই ছবিতে রনবীর সিং কে পুলিশের ভুমিকায় দেখা যাবে। এই ছবিতেও হিরোর বিপরীতে থাকবে রশ্মিকা মান্দানা। আগের ছবির থেকে এই পার্ট ২ তে তার চরিত্রকে আরও বিশেষভাবে দেখানো হবে। তাই পার্ট ১ এর মত পার্ট ২ ও যে সুপারডুপার হিট হবে তা আশা করা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর