নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছিল রণবীর এবং তার স্ত্রী দীপিকাকে ঘিরে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিল চরম বিপাকে পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সারারাত ধরে তার স্বামী রণবীর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজা খুঁজির পরেও মেলেনি স্বামীর খোঁজ। ফলে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্ত হয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ জুলাই, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবল


কিন্তু অবশেষে কি পাওয়া গেল রণবীরের খোঁজ? ভিডিও ক্লিপের কিছুক্ষণ পরেই দেখা গেল রণবীর সিংহকে। তবে তিনি রয়েছেন সম্পূর্ণ এক অন্য মেজাজে। তাকে দেখে যতদূর বোঝা যাচ্ছে তিনি কোন গোপন মিশন নিয়ে ব্যাস্ত এবং চিন্তিত। তিনি খুব সম্ভবত কাউকে ধাওয়া করছেন। তবে বিষয়টি যে খুব সিরিয়াস সেটি তার মুখ দেখেই স্পষ্ট।

তবে এই গোটা ভিডিওতে শুধুমাত্র রণবীর-দীপিকা নেই। এই ভিডিওতে দেখা মিলেছে চেলম স্যরের, এবং দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণণেরও। তবে রণবীর কাকেই বা এরকম হন্ততন্ত হয়ে খুজছেন কিংবা দীপিকা কেনই বা তার স্বামীকে খুজে পাচ্ছেন না। কিংবা কেনই বা নিজের স্ত্রীর থেকে লুকিয়ে রয়েছেন রণবীর। তা এখন সামনে আসেনি। সবটাই ‘সিক্রেট’।
ফের এক সঙ্গে জুটি বাঁধছেন রণবীর-দীপিকা! ছবির নাম প্রকাশ্যে এল?
এই ভিডিও জুড়ে উত্তেজনা প্রায় তুঙ্গে রয়েছে। সামাজিক মাধ্যমে সকল অনুরাগীরা অপেক্ষার গুনছে। তবে কি আসতে চলেছে কোন নতুন ছবি? নাকি কেবলই কোন কোলাব সুট এটি। এই ভিডিওই সামাজিক মাধ্যমে শেয়ার করে রণবীর লিখেছিলেন ‘‘রহস্য উন্মোচিত হওয়ার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।’’









