২৫ এ মেটিয়াবুরুজে ওয়েসি, ডাকলেন না সিদ্দিকিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৫ এ মেটিয়াবুরুজে ওয়েসি, ডাকলেন না সিদ্দিকিকে। নির্বাচনে তৃণমূল সরকারকে রুখতে জোট বেঁধেছে বাম – কংগ্রেস। সেই প্রসঙ্গেই জানুয়ারির শুরুর দিকে বাংলায় এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেছিলেন আসাদউদ্দিন ওয়েসি। হিসেব ছিল স্পষ্ট, পীরজাদা আব্বাসকে সামনে রেখে বাংলায় নির্বাচন লড়বে ওয়েসির দল এআইমিম। কিন্তু আব্বাস সিদ্দিকি পৃথক ভাবে গড়ে ফেলেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

আরও পড়ুনঃ সাত সকালে দিলীপের সঙ্গে সাক্ষাত্‍ প্রভাবশালী তৃণমূল নেতার! জল্পনা তুঙ্গে

দীর্ঘ টালবানাহার পর বাম কংগ্রেস জোটের সঙ্গে মিলে মহাজোট তৈরি হয়েছে ফ্রন্টের। আসন রফার মোটমাট একটা ভাগ হয়েছে কালই। লম্বা আলোচনা বিচার বিবেচনা করে আব্বাস কে আসন ছাড়ছে বাম কংগ্রেস জোট। এসেবের মধ্যেই ফের বাংলায় আসছেন ওয়েসি। আগামী ২৫ এ মেটিয়াবুরুজে সভা করবেন তিনি। সেই সভায় ডেকেছেন বাম কংগ্রেস জোটকেও। বিহারের বিধানসভা নির্বাচনে ৫ টি আসনে জয়লাভের পর মিমের নজর বাংলার ২১ এর বিধানসভা নির্বাচনের ওপর।

মুর্শিদাবাদ সহ বাংলায় ছড়িয়ে থাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে চাইছিলেন তিনি। সামনে রাখতে চেয়েছিলেন সিদ্দিকিকে। কিন্তু সিদ্দিকির ফ্রন্ট বাম কংগ্রেসের সঙ্গে মহাজোটের পর আগামী ২৫ এর সভায় ওয়েসি আমন্ত্রণ জানিয়েছে শুধু বাম আর কংগ্রেসকে। এই মুহূর্তে মহাজোটের পর বাম কংগ্রেসের সঙ্গে বৈঠক কোন নতুন মোড় নেবে সেটা দেখার।

২৫ এ মেটিয়াবুরুজে ওয়েসি, ডাকলেন না সিদ্দিকিকে। তবে এই মুহূর্তে তার থেকে বেশি যে জল্পনা ছড়িয়েছে, তা হলো, আগামী ২৫ এর সভায় ডাকা হচ্ছেনা আব্বাস সিদ্দিকিকে। যে সিদ্দিকিকে সামনে রেখে বাংলায় নির্বাচন লড়তে চেয়েছিলেন ওয়েসি, আচমকাই নিজে বঙ্গ সফরে তাঁকেই কেনো ব্রাত্য রাখছেন তিনি? তাহলে কি তৈরি হচ্ছে নতুন কোনো সমীকরণ? নাকি ভোট বাজারে ভাঙছে পুরনো সমীকরণ??

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত