সাত সকালে দিলীপের সঙ্গে সাক্ষাত্‍ প্রভাবশালী তৃণমূল নেতার! জল্পনা তুঙ্গে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাত সকালে দিলীপের সঙ্গে সাক্ষাত্‍ প্রভাবশালী তৃণমূল নেতার! একুশে নির্বাচনের আগে বঙ্গ জুড়ে রাজনৈতিক জার্সি বদলের ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে শাসকদল তৃণমূল থেকে বিরোধী বিজেপি তে যোগদানের হিড়িক পড়েরি। সেখানে রয়েছে হেভিওয়েট নেতা থেকে কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্য. মাস দুয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করছিলেন শাসক দলের নেতা তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ করোনার আতঙ্ক কাটার আগেই উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভাইরাস

এর কিছুদিন পর দল ছাড়েন আরেক নেতা তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভোট পূর্ব বঙ্গ রাজনীতিতে শাসক দলের বিভিন্ন বিধায়ক, সাংসদ রা নিজের দলের প্রতি উস্মা প্রকাশ করেছেন। যার শেষ সংযোজন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে অভূতপূর্বভাবে নিজের দলের প্রতি উস্মা প্রকাশ করে সংসদ পদ ত্যাগের কথা জানিয়েছিলেন।

এই সব প্রথম সারির নেতা মন্ত্রী ছাড়াও অনেক ছোটো মাঝারি নেতারা দলবদল করেছেন। যা নিয়ে বাংলার রাজনীতিতে জল্পনার শেষ নেই। আর এই জল্পনাকে জিইয়ে রেখে আজ সাতসকালে প্রাতভ্রমণের সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে সাক্ষাৎ করেন টিএমসি নেতা। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে আবার দলবদলের গন্ধ। কিন্তু কে এই তৃণমূল নেতা? তিনি হলেন বিধাননগর পুরসভার ৩৪ নং ওয়ার্ডের বিদায় কাউন্সিলর দেবাশিস জানা।

সাত সকালে দিলীপের সঙ্গে সাক্ষাত্‍ প্রভাবশালী তৃণমূল নেতার! যদিও এই সাক্ষাৎকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলেই দাবী করেছেন। অন্যদিকে দিলীপবাবু জানিয়েছেন বিভিন্ন দল থেকে প্রতিদিন বিজেপি তে যোগ দিচ্ছেন বিভিন্ন নেতা কর্মী। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। তবে দেবাশিসবাবুর সঙ্গে সাক্ষাৎ নিতান্তই সৌজন্যমূলক বলে দাবী করেছেন দিলীপবাবুও. তবে এই সাক্ষাৎ আগামীদিনে দলবদলের রাজনীতিতে কতটা বাস্তবায়িত হবে তা সময়ই বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর