নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক যেন তার পিছুই ছাড়তে চায় না। তিনি যাই করুন, সেটা নিয়ে কিছু না কিছু বিতর্ক তৈরি হবেই। হ্যাঁ, টলিউডের সর্বাধিক সমালোচিত এবং বিতর্কিত অভিনেত্রী নুসরত জাহান। আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। কিন্তু কেন? আবার কি এমন কাণ্ড ঘটালেন ঈশানের মাম্মি! না, এবার তিনি কোনো বেফাঁস মন্তব্য করেননি।


কেবল তার পোশাকের জন্যই আবার সমালোচিত হতে হলো। সামার স্পেশ্যাল পোশাক পরে ছবি পোস্ট করে এবার নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হলেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবির ক্যাপশনে লেখেন, “সামার ভাইবস্”। একটি সাদা ও নীল রংয়ের মিশেলে তৈরি সুতির পোশাক পরতে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে কমলা রংয়ের অন্তর্বাস।

একটি ছবিতে স্পষ্ট তাঁর বক্ষবিভাজিকাও। এই নিয়ে এবার তিনি কটাক্ষের শিকার হলেন। রমজান মাসে নুসরতকে খোলামেলা পোশাকে দেখে রেগে লাল নেটিজেনরা। কেউ বলছেন, ‘এটা কেমন পোশাক! রমজান মাসে একটু ভদ্র হয়ে থাকতে পারো না’। আবার কেউ বলছেন, ‘তোমার এমন পোশাক পরা মোটেই ঠিক হয়নি, তুমি না এখন হিন্দু বাড়ির বউ’।



রমজান মাসে অন্তর্বাস পরা ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরত

এবার কেও বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ ধরনের পোশাক পরা উচিত নয়। আবার কেউ কেউ নুসরতের শারীরিক গঠন নিয়ে নানা কুমন্তব্য করেছেন। এর আগে গত ইদের শুভেচ্ছা জানাতে গিয়েও কটাক্ষের শিকার হন নুসরত জাহান। অবশ্য এমন বিদ্রুপ, কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না নুসরত। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী-সাংসদ।








