নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যে কয়েকজন ক্রিকেটার মানুষকে আনন্দ দেওয়ার জন্য খেলেছেন, তাদের মধ্যে অন্যতম ক্রিস গেইল। ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, তেমনই মাঠের বাইরে তার রঙিন জীবন সবসময় চর্চার বিষয়। তিনি ইউনিভার্স বস বলে কথা। বাকিদের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। বছরের পর বছর ধরে আইপিএলের প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা, সবই বেড়েছে।
আরও পড়ুনঃ বিয়ের প্রস্তাব প্রত্যাখান, তরুণীকে পুড়িয়ে মারা চেষ্টা, ঝলসে মৃত ৭


আইপিএল ব্র্যান্ডের এই খ্যাতির পিছনে বিরাট বড় অবদান রয়েছে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। এহেন খেলোয়াড় এবছর খেললেন না এইপিএল। তবে তিনি আগামী বছর ফের নামবেন এই কোটি পতি লীগে। কিন্তু কেন এবার নাম তুলে নিলেন এই টুর্নামেন্ট থেকে? এক সাক্ষাৎকারে এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গেইল। তিনি বলেন, গত কয়েক বছরে আইপিএলে আমার সঙ্গে ঠিক ব্যবহার করা হয়নি।

আমার মনে হয়েছে আইপিএলের জন্য এত কিছু দেওয়ার পর আমার যে সম্মানটা পাওয়া উচিত ছিল, সেই সম্মানটা পাইনি। আর সম্মান যখন পাচ্ছি না, তখন আমার আইপিএলে খেলারই দরকার নেই। তাছাড়া ক্রিকেটের বাইরেও তো একটা জীবন আছে। আপাতত আমি সেটার সঙ্গে অভ্যস্ত হচ্ছি।” উল্লেখ্য, গত দুই মরশুমে গেইল মাত্র ১৭টি ম্যাচ খেললেও, আইপিএল কেরিয়ারে তিনি মোট ১৪২টি ম্যাচে ১৪৮.৯৬-র গড়ে ৪৯৬৫ রান করেছেন।



আইপিএলে এক ইনিংসে সর্বকালের সর্বোচ্চ, ১৭৫ রানও এসেছে গেইলের ব্যাট থেকেই। কিন্তু সব অভিমান ভুলে তিনি ফিরতে চান ফের। শুধু তাই নয় কোন দলের হয়ে খেলতে ইচ্ছুক তাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ”আমি আইপিএলে তিনটি দলের হয়ে খেলেছি।

কেন IPL ছেড়েছিলেন, বিস্ফোরক মন্তব্য গেইলের, তবে সব ভুলে আগামী মরশুমেই ফিরতে চান ‘ইউনিভার্স বস’
কেকেআর ,আরসিবি আর পাঞ্জাব কিংস । এই তিন দলের মধ্যে কোনও একটির হয়ে খেতাব জিততে চাই। আরসিবিতে আমার আইপিএল কেরিয়ারের সেরা সময় কাটিয়েছি, পাঞ্জাবও ভাল ছিল। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। দেখা যাক কী হয়। “







