বিলগ্নিকরণ নিয়ে লোকসভায় সরব সাংসদ নুসরত, যুক্তিতে বিঁধলেন মোদীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান(Nustar jahan)। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে সাংসদ বলেন, এ বিষয়ে সংসদে বক্তব্য রাখা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Naranda Modi)। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল – এর একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের পরিকল্পনা করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ ‘সোনা, কথা রাখলাম, তোমার জন্য জীবন দিয়ে’ বৌদিকে সুইসাইড নোটে বার্তা দিয়ে মৃত্যু যুবকের

আমজনতার আর্থিক উন্নয়নের জন্য তৈরি এসব সংস্থার দায়িত্ব আচমকাই ছেড়ে দিতে চায় কেন্দ্র। সেই কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর বিরোধিতায় বরাবরই সবচেয়ে বেশি সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। বারবার বিজেপিকে বিঁধতে গিয়ে এই প্রসঙ্গ তুলে এনেছেন তৃণমূল সুপ্রিমো।

বিলগ্নিকরণ নিয়ে লোকসভায় সরব সাংসদ নুসরত, যুক্তিতে বিঁধলেন মোদীকে
বিলগ্নিকরণ নিয়ে লোকসভায় সরব সাংসদ নুসরত, যুক্তিতে বিঁধলেন মোদীকে

এসব সিদ্ধান্তের মাধ্যমে দেশের আর্থিক পরিস্থিতিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। নুসরত বলেন, “আমরা জানি আমজনতার আর্থিক উন্নয়নের জন্য রাষ্ট্রায়ত্ত শিল্প গড়ে তোলা হয়েছিল। এই পরিকল্পনার শুরুর কয়েক বছরে প্রধান শিল্পগুলির উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রাষ্ট্রায়ত্ত শিল্পকে কাজে লাগিয়েছিল সরকার।

বিলগ্নিকরণ নিয়ে লোকসভায় সরব সাংসদ নুসরত, যুক্তিতে বিঁধলেন মোদীকে

তথাকথিত সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত শিল্পকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করাও হয়েছিল। কিন্তু এ সব সংস্থার দায়িত্ব ছেড়ে দিতে চাইছে সরকার। শুধু তাই নয়, মহারত্ন, নবরত্নের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে সরকার এখন কোষাগার ভরাতে চাইছে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত