নজরবন্দি ব্যুরোঃ ভোজনরসিক বাঙালির পছন্দের তালিকায় সর্বদাই থাকে মিষ্টি। রসগোল্লা হোক কিংবা ছানার জিলিপি সবতেই রয়েছে বাঙালির প্রানের ছোঁয়া। এছাড়াও বরফির উপরে ও টান রয়েছে অনেকের। তবে বেশিরভাগ সময়ে কাজু বরফির উপরেই আকর্ষণ থাকলে ও ভিন্ন ভিন্ন স্বাদের বরফির উপরে ও তান রয়েছে অনেকের। তবে আর দোকান নয়, এবার এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আম বরফি।
আরও পড়ুনঃ Motogp Racer-Miguel Oliveira: ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?
তবে কী কী লাগবে এই সন্দেশ বানাতে? প্রথমে বেশকয়েকটি পাকা আমের পাল্প তুলে নিতে হবে। এরপরে প্রয়োজন মতো সেভাইয়ান বাড়িতে কিনে আনতে হবে। একইসঙ্গে দোকান থেকে রাখতে হবে প্রয়োজন মতো দুধ ও চিনি। এরপরে সাজানোর জন্য এলাচ ও শুকনো ফল এনে রাখতে হবে।
এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আম বরফি, জানুন তৈরির নিয়ম

তবে কীভাবে বানাবেন এটি? প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে আমের পাল্প, সেভাইয়ান ভালো করে ফুঁটিয়ে নিতে হবে। এরপরে, খানিকটা এলাচ তার মধ্যে মেশাতে হবে। তারপর সেটিকে ওভেন থেকে নামিয়ে একটি ট্রেতে রেখে দিতে হবে। তারপর সেটিকে শুকনো ফল দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। কয়েকঘণ্টা পর সেটি জমে গেলে বরফি আকারে কেটে পরিবেশন করা যেতে পারে।



