নজরবন্দি ব্যুরোঃ দেব নয়, মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য ফ্লপ হচ্ছে প্রজাপতি। বরং পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে দশ গোল দিয়েছে। একথা বলে দলের অন্দরেই দ্বন্দ্ব বাড়িয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা মন্তব্য করে দলের নেতার বিপক্ষেই সুর চড়িয়েছিলেন অভিনেতা দেব। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার ক্ষমতা নেই।
সায়নীর কথায়, এটা দেব এবং কুণালের বিষয়। কুণাল ঘোষ দলের মুখপাত্র, যা বলেন ভেবে বলেন। দেব অত্যন্ত জনপ্রিয়।নিজের কাজ খুব ভালো করে বোঝে। তাঁদের মধ্যে মতবিরোধ হলে তাঁরা সামলাবে। একইসঙ্গে মিঠুন চক্রবর্তী সম্পর্কে তিনি বলেন, মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে বলতে পারি রাজনৈতিকভাবে যতই বিরোধিতা করি, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার ক্ষমতা অভিনেত্রী সায়নী ঘোষের নেই। তাঁর সঙ্গে আমার মনের মিল নেই। তাঁর আমার রাজনৈতিক মতাদর্শ মেলে না।

উল্লেখ্য, প্রজাপতি ছবি মুক্তির পর থেকেই রমরমিয়ে চলতে শুরু করেছে। এখনও অবধি একাধিক প্রেক্ষাগৃহে ছবিটি হাউজফুল চলছে। এমত অবস্থায় দলের সতীর্থর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পরেন দেব। কুণাল ঘোষের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, দর্শকের আশীর্বাদে প্রজাপতি ছবিটি সগৌরবে চলছে। কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে দেবে জবাব, কাউকে উত্তর দেওয়ার জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়। আমার কাছে যদি আগামী দিনে ভালো স্ক্রিপ্ট আসে, আমার যদি মনে হয় আবার মিঠুনদাকে লাগবে, আমি মিঠুনদার কাছে যাবো। তবে মিঠুনদা হ্যাঁ বলবে কি না বলবে সেটা তাঁর ব্যাপার। মিঠুনদার অভিনয় নিয়ে আমার মনে হয় আমার দলের লোকেদের চুপ থাকাই উচিত।

এরপরেই দেব বলেন, সিনেমাটা আমার বিষয়৷ রাজনীতিটা আমার বিষয় নয়। সিনেমাটা আমি আমার বুঝে নেবো। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলব, ছবিটার ক্ষতি করবেন না৷ নন্দনে শো পাইনি, আক্ষেপ নেই। পশ্চিমবঙ্গের প্রতিটা হল হাউজফুল যাচ্ছে। ছবিটা হিট হলে আমারও লাভ। মিঠুনদারও লাভ।
মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার ক্ষমতা নেই, সাফ জানালেন সায়নী

পাল্টা কুণাল ঘোষ বলেন, আমার এতটুকু ইচ্ছা ছিল না সিনেমার ওপর কোনও মন্তব্য করার। কিন্তু দিলীপ ঘোষ এটা নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন৷ সাংবাদিকরা তার প্রতিক্রিয়ায় আমার থেকে মন্তব্য চেয়েছিলেন। আমিও রাজনৈতিক প্রতিক্রিয়া দিই৷ আমি সিনেমা নিয়ে কিছু বলতে চাইনি। জিনিসটা ভালো হত যদি দিলীপ ঘোষের মন্তব্যের পর দেব কিছু বলত। কিন্তু বলটা গড়াতে গড়াতে আমার কাছে আসে৷ তখন আমি মন্তব্য করি।



