গদ্দারদের ক্ষমা নয়, শেষদিনের প্রচারে ফের স্পষ্টভাবে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গদ্দারদের ক্ষমা নয়, শেষদিনের প্রচারে ফের স্পষ্টভাবে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যে আজ মিটল ৭ দফা নির্বাচন। বাকি আর মাত্র এক দফা। যা হবে আগামী ২৯ তারিখ। তার আগে আজ ছিল রাজ্যের নির্বাচনের শেষ প্রচার। আর সেই শেষ প্রচারে দলবদলুদের নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত নির্বাচনের পর থেকে এই নির্বাচনের আগে পর্যন্ত দলবদলের বাজারে একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কেউ কেউ পরে ফিরে এসে দলে উচ্চপদ পেয়েছেন।

আরও পড়ুনঃ মন চাইলেও শরীর সায় না দেওয়ায় এবার আর ভোট দেওয়া হল না বুদ্ধদেবের।

কারোর বা পদস্খলন হয়েছে। তবে তৃণমূল ফের সরকার গড়লে দলবদলুদের যে আর দলে ফেরানো হবে না সেই ব্যাপারে ফের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাই বেশ স্পষ্ট ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “সবাইকে ক্ষমা করতে পারি। কিন্তু গদ্দারদের ক্ষমা করব না।” এদিন উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারের ভার্চুয়াল সভা থেকে তিনি এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত এই দলবদলের তালিকা বেশ লম্বা।  মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সোনালী গুহ, বৈশালী ডালমিয়া, বনশ্রী মাইতি, সুনীল মণ্ডল, শিশির অধিকারী, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, নিশিথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, প্রবীর ঘোষাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী, দীপক হালদার, শীতল সর্দার, রথীন চক্রবর্তী, সুনীল সিং, শুভ্রাংশু রায় – নাম আরও রয়েছে।

জল্পনায় ছড়িয়েছিল একুশের যুদ্ধে তৃণমূল জয়ী হয়ে আবারও বাংলার ক্ষমতা দখল করলে এদের একটা বড় অংশই হয়তো ফিরে আসবে তৃণমূলে। তবে তা যে আর সম্ভব নয় তা স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। নিজেই সেই প্রসঙ্গ তুলে তিনি জানান “মা মাটি মানুষের সরকার সম্পূর্ণ মেজরিটি নিয়ে জিতবে! সবাইকে ক্ষমা করতে পারি। কিন্তু গদ্দারদের ক্ষমা করব না। আমিই এক সময় বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু এখন আমি বলছি বদল নয়। কারণ আমাদের সরকারই থাকছে ক্ষমতায়। তবে বিজেপির সঙ্গে কী করতে হবে, সেটা আমরা দেখে নেব। আমি আজ বলে রাখছি, মা মাটি মানুষের সরকার একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে। নন্দীগ্রামে ১০টা বুথে ওরা রিগিং করেছে। তাই ওই দশটা বুথেই শুধু ফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা।”

গদ্দারদের ক্ষমা নয়, শেষদিনের প্রচারে ফের স্পষ্টভাবে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এখন ভোটে তৃণমূল জিতলে দলবদলুদের ভূমিকা কি হতে চলেছে সেই ব্যাপার টা জানা যাবে আগামী ২রা মে ভোটের ফলাফলের দিন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত