মন চাইলেও শরীর সায় না দেওয়ায় এবার আর ভোট দেওয়া হল না বুদ্ধদেবের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন চাইলেও শরীর সায় না দেওয়ায় এবার আর ভোট দেওয়া হল না বুদ্ধদেবের। রাজ্যে আজ ৩৬ টি বিধানসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন। একাধিক হাইভোল্টেজ নেতা মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সবারই আজ ছিল ভোটদান। মমতা ইতিমধ্যেই নিজের ভোটদান কেন্দ্র মিত্র ইন্সটিটিউশনে ভোট দিয়ে ভিক্ত্রি সাইন দেখিয়েছেন। অন্যদিকে প্রাক্তন বুদ্ধদেব।

আরও পড়ুনঃ উদ্বেগ বাড়িয়ে আরও শক্তিশালী করোনা স্ট্রেইনের হদিশ শ্রীলঙ্কায়, ভাসতে পারে বাতাসেও।

কিছুদিন আগেই জানিয়েছিলেন শারীরিক অসুস্থতা থাকলেও তিনি নিজে গিয়ে ভোট দেবেন। এবারের সংযুক্ত মোরচার ব্রিগেডে উপস্থিত থাকতে না পারলেও পাঠিয়েছেন অডিও বার্তা। কিন্তু গোটা দেশের মতই রাজ্যে উদ্বিগ্ন করোনা পরিস্থিতি। এই অবস্থায় শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁকে ভোটকেন্দ্রে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ফলে ২০১৯ সালের লোকসভার মতোই এই বিধানসভা নির্বাচনেও ভোট দেওয়া হল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বালিগঞ্জ বিধানসভার ভোটার বুদ্ধবাবুর ভোটকেন্দ্র বালিগঞ্জ পাঠভবন স্কুল। শেষবার সস্ত্রীক এই কেন্দ্র থেকেই ভোট দিয়েছিলেন তিনি ২০১৬ সালে।

সেবার এই কেন্দ্রে জোটের প্রার্থী ছিল কৃষ্ণা দেবনাথ। সস্ত্রীক ভোট দিতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর ক্রমেই শরীর ভেঙেছে তাঁর। তার উপর কোভিড পরিস্থিতি, সব মিলেই বুদ্ধবাবু আসুন তা চাননি দলের নেতারাও। এবার তাঁর কেন্দ্রে প্রার্থী ফুয়াদ হালিম, তাঁর একসময়ের চিকিত্‍সকও বটে। বুদ্ধদেব ভট্টাচার্য না দিলেও এদিন তাঁর পরিবার ভোট দিয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তাঁর স্ত্রী ও কন্যা দুপুরবেলা আসেন ভোটকেন্দ্রে। অসুস্থতার জন্যই এই বছর আর বুদ্ধবাবুর ভোটদান সম্ভব নয় বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। প্রসঙ্গত গত ডিসেম্বরেই শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

মন চাইলেও শরীর সায় না দেওয়ায় এবার আর ভোট দেওয়া হল না বুদ্ধদেবের। উডল্যান্ডস হাসপাতালে বেশ কয়েকদিন থাকার পর ছুটি পান ৭৫ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় সিগারেট ছাড়তে হয় তাঁকে। দৃষ্টিশক্তিও কমে আসে অনেকটাই। তবু বই পড়া থেকে নতুন খসরা তৈরি কিছু থেকেই আটকানো যায়নি তাঁকে। তবে আপাদমস্তক রাজনীতিবিদ বুদ্ধদেব বাবুর যে এবারও ভোট দিতে না পারার আক্ষেপ থাকবে টা বোলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত