নজরবন্দি ব্যুরোঃ স্কুল পড়ুয়াদের চাপ কমাতে উদ্যোগী কেন্দ্র, ক্লাস টু পর্যন্ত আর হোমওয়ার্ক নয়া সুপারিশ কেন্দ্রের। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এই সুপারিশে বলা হয়েছে, দ্বিতীয় শ্রেনী পর্যন্ত কোনও হোমওয়ার্ক নয়। স্কুলে লকারের ব্যবস্থা করতে হবে এবং তার সঙ্গে পানীয় জলেরও ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! দুর্ঘটনাগ্রস্তদের পাশে অভিষেক।
বর্তমানে ছোটোদের ব্যাগের ভার এতটাই হয় যে অনেক সময় অভিভাবকদের বয়ে নিয়ে যেতে হয়। এ বিষয় ন্যাশন্যাল এডুকেশন পলিসির কথায় , ক্লাস টু থেকে টেন পর্যন্ত ব্যাগের ওজন ১০ শতাংশের মধ্যে হতে হবে। এছাড়াও নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের ২ ঘন্টার বেশি হোমওর্য়াকের দেওয়া যবে না।
সুপারিশে আরও বলা হয়েছে, স্কুল পড়ুয়াদের ব্যাগের ওজন মাপতে ডিজিট্যাল যন্ত্র ব্যবহার করতে হবে এবং তাঁদের ব্যাগের ওজনের ওপরে নিয়মিত নজর রাখতে হবে। তাঁদের আরও সুপারিশ, পড়ুয়াদের ব্যাগের স্ট্রাপ হবে প্যাড দেওয়া যাতে তা পড়ুয়াদের কাঁধে চাপ দিতে না পারে।
স্কুল পড়ুয়াদের চাপ কমাতে উদ্যোগী কেন্দ্র, এছাড়াও স্কুল কর্তৃপক্ষের তরফে মিডডে মিলেরও ব্যবস্থা করতে হবে। যাতে পড়ুয়াদের বাড়ি থেকে টিফিন আনতে না হয়।



