মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! দুর্ঘটনাগ্রস্তদের পাশে অভিষেক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। আহত প্রায় ২৫ জন এবং নিহত হয়েছেন ১ জন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন পশ্চিম মেদিনীপুরে। সেই সভায় ভিড় করেছিলেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। কেশপুর থেকেও গিয়েছিলেন অনেকে। আর কেশপুর থেকে যাওয়া একটি পিকআপ ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয় বাড়ি ফেরার পথে।

আরও পড়ুনঃ দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই, কৃষকের থেকে সরাসরি ধান কেনার বড় ঘোষনা মমতার

পিকআপ ভ্যানে প্রায় ৩০-৪০ জন ফিরছিলেন সভাস্থল থেকে। ফেরার পথে কেশপুর রাজ্যসড়কের পাটানৌকো এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি। প্রায় সাথে সাথেই দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা ২৬ জন কে আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। কিন্তু হাসপাতালে গিয়ে মৃত্যু হয় ১ জনের। তাঁর বাড়ি মেদিনীপুরের কেশপুরেই।

এই নিহত এবং আহত হওয়া তৃণমূল কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহতদের চিকিৎসার জন্যে আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে দেন ৩ লক্ষ টাকা। দলের তরফে জেলা সভাপতি অজিত মাইতি, সভাধিপতি উত্তরা সিংহরা নিহত ও আহতদের পরিবারের অভিষেক বন্দোপাধ্যায়ের দেওয়া আর্থিক সাহায্য পৌঁছে দিয়ে আসেন।

তৃনমূল সূত্রে খবর নিহত ব্যাক্তির বাড়িতে ৩ লক্ষ টাকা। পাশাপাশি গুরুতর আহত ৫ ব্যাক্তি কে ২০ হাজার টাকা এবং বাকি ২০ আহত জনের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা করে। কর্মীদের পরিবারের প্রতি অভিষেকের সহানুভূতির বার্তা পৌঁছে দেন জেলা নেতৃত্ব। সাংসদের এহেন সাহায্য পেয়ে আপ্লুত দলের কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন