দুর্বল করে দেওয়ার চেষ্টা! কৃষক নেতাদের সমন পাঠাল NIA

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্বল করে দেওয়ার চেষ্টা, বারবার বৈঠকের পরেও বেরোচ্ছে না কোনও সমাধান সূত্র। হাড় কাঁপানো শীতেও রাজধানীর সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্যের কৃষক ও কৃষক সংগঠনগুলি। বরফ না গললেও এক নতুন পন্থা নেওয়া হল। এবার নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস সংক্রান্ত মামলায় মোট ৪০ জনকে সমন পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। রীতিমতো ছত্রভঙ্গ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, এই ৪০ জনের মধ্যে রয়েছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা ও পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুও। রবিবার ডেকে পাঠানো হয়েছে এই দু’জনকে। এছাড়া অন্যান্যদের ডেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকেই অলাভজনক সংস্থা খালসা এইডের সদস্য। এদিকে এই তলবের পরেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দল। পঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অকালি দল নেতা সুখবীর সিং বাদলের অভিযোগ কৃষকদের আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র।

Shamim Ahamed Ads

সুখবীর টুইট করে বলেন, ‘এনআইএ ও ইডি-র মাধ্যমে কৃষক নেতা ও যাঁরা কিষাণ আন্দোলন সমর্থন করছেন তাঁদের ডেকে পাঠানোর ঘটনায় কেন্দ্রের নিন্দা করছি। তাঁরা দেশদ্রোহী নন। আর নবম দফার বৈঠকও বিফল হওয়ার পরে এটা বোঝা যাচ্ছে কেন্দ্র শুধুমাত্র কৃষকদের ক্লান্ত করে দেওয়ার চেষ্টা করছে।’

দুর্বল করে দেওয়ার চেষ্টা, প্রসঙ্গত, রাজধানীতে কৃষকরা আন্দোলন শুরু করার পর থেকেই তাঁদের খাবার, জল, ওষুধ প্রভৃতি দিয়ে সাহায্য করছে এই খালসা এইড নামের এই সংস্থা। এবার তাদের দলের অনেককেই সমন পাঠানো হয়েছে। এ বিষয়ে সংস্থার তরফ থেলে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘কৃষক আন্দোলনে অংশ নেওয়া বাস ড্রাইভার থেকে শুরু করে কৃষক নেতা পর্যন্ত অনেককে এনআইএ-র সমন পাঠানোর ঘটনায় আমরা চিন্তিত। তাদের সবার বিরুদ্ধে দেশদ্রোহী কিংবা জঙ্গিদের মদত দেওয়ার মতো অভিযোগ উঠেছে। আমাদের খালসা এইড ইন্ডিয়া টিমের অনেককেই সমন পাঠানো হয়েছে। আমাদের দল সবরকম সাহায্য করবে। এনআইএ যা জানতে চায়, সব প্রশ্নের জবাব দেবে আমাদের দল।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত