নজরবন্দি ব্যুরোঃ ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার এক আল-কায়েদা জঙ্গী লিংক ম্যান। আল কায়দা জঙ্গির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে সন্দেহে ফের মুর্শিদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃত ওই ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল। তাঁকে মুর্শিদাবাদের রানিনগর থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে রাজস্থানে। ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী গহলৌতের।


এনআইএ সূত্রে খবর, বোমা তৈরির পাশাপাশি ধৃত এই যুবক আল কায়দার হয়ে গোপন প্রচার কর্মসূচি চালাত। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। এর আগে গ্রেফতার হওয়া জঙ্গিদের জেরা করেই আবদুলের নাম পেয়েছিল এনআইএ। তারপরেই চলে গোপন অভিযান। ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার এক আল-কায়েদা জঙ্গী লিংক ম্যান। কিন্তু কিভাবে পাকড়াও করা হল জঙ্গীকে? জানা গিয়েছে, খবর পেয়ে আবদুল মোমিন মণ্ডলকে রানিনগর থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ। পরে এনআইএ তাকে দীর্ঘ জেরা করে। তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যায় এবং আবদুলকে গ্রেফতার করে দিল্লির এনআইএ টিম। তল্লাশি চালানো হয় তার বাড়িতেও। সেখানে বেশ কিছু নথি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এনআইএ জানিয়েছে, ধৃত এই যুবক আল কায়দার হয়ে গোপন প্রচার কর্মসূচি চালাত। সাথে সে একজন বোমা তৈরীর স্পেশালিষ্ট।
আরও পড়ুনঃ নদীয়ায় বিজেপি কার্যকর্তা খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসুচী।


প্রসঙ্গত, এর আগে আল কায়দা যোগের অভিযোগে রাজ্য থেকে দু’দফায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি কেরল থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। রাজ্য থেকে ধৃত ৮ জনই সক্রিয়ভাবে আল কায়দার সঙ্গে যুক্ত। আজ আরও একজন গ্রেফতার হওয়ায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন।







