নজরবন্দি ব্যুরোঃ দলে কর্মীরা একের পর এক খুন হচ্ছেন। এবার দলের কর্মী খুনের বিরুদ্ধে বিজেপির থানা ঘেরাও কর্মসুচী। আজ বিজেপির তরফে যাদবপুর থানার ঘেরাও করা হয়। দেখানো হয় বিক্ষোভ। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে রাজস্থানে। ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী গহলৌতের।


তিনি বলেন, “রাজ্য সরকার কানে তুল গুঁজে আছে। প্রতিদিন খুন হতে হচ্ছে বিজেপি কর্মীদের। তাহলে কি বিরোধী রাজনীতি করা অপরাধ? সাধারণ মানুষ জানতে চায়।” নদীয়ার বিজীপির কার্যকর্তা খুনের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও ও বিক্ষোপ কর্মসূচী নিয়েছে বিজেপি।
এর পাশাপাশি কল্যাণীতে আজ বারো ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এদিন সল্টলেকের বিধান চন্দ্র রায়ের সামনে থেকে শুরু হয় মিছিল। এবং উত্তর বিধান নগর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে এই কর্মসুচী পালন করা হয়।
জয়প্রকাশ মজুমদার থানার সামনে বসে পড়েন এবং দলের কর্মী খুনীর প্রতিবাদ জানান। যাদবপুর থানা সহ, শহরের একাধিক থানা যেমন, বেহালা থানা, হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানার সামনেও এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী চলবে।


ছবিটি প্রতীকী।







