নজরবন্দি ব্যুরোঃ নিউটাউন এনকাউন্টারে নয়া মোড়, গতকাল দিনেদুপুরে শ্যুটআউট হয়েছে নিউটাউনের সাপুরজিতে, এসটিএফের সাথে গুলির লড়াইয়ে নিহত হয়েছিলেন দুই দুষ্কৃতী। নিউ টাউনের অভিজাত সাপুরজি আবাসন দিনেদুপুরে সাক্ষী থেকেছে গুলির লড়াইয়ের। সকলেই এক বাক্যে স্বীকার করেছেন কালকের ঘটনা কোন ভাবেই কোন থ্রিলারের থেকে কম যায়নি। একেবারের রিল পর্দা থেকে রিয়েল ঘটনার সম্মুখীন হয়েছেন এলাকার মানুষ। তবে গত এক দিনে ঘন্টায় ঘন্টায় মোড় বদলেছে ঘটনার।
আরও পড়ুনঃ রায়-এর প্রত্যাবর্তনের রায়! মুকুল প্রসঙ্গে পজিটিভ ইঙ্গিত সৌগতর


গতকাল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় পাঞ্জাব থেকে আগত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিংহ। পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী মাদক এবং অস্ত্র পাচারোর মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কি করে ওই আবাসনে তারা গা ঢাকা দিল সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ-এর একজন অফিসার৷ আপাতত স্থিতিশীল তিনি। কলকাতা পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড দুই দুষ্কৃতী কয়েকদিন ধরেই শাপুরজি এলাকার একটি আবাসনে এসে গা ঢাকা দিয়েছে। তার পরেই তল্লাশি এবং এনকাউন্টার।
নিউটাউন এনকাউন্টারে নয়া মোড়, প্রায় ১৫ মিনিট ধরে ৪০ রাউন্ড গুলি চলে। দুই কুখ্যাত গ্যাংস্টার ঘটনাস্থলেই নিহত হলেও ঘটনার পরতে পরতে উঠে আসছে রহস্য। একদিকে দিন ভর তল্লাশি চলেছে ফ্ল্যাটের আসল মালিককে নিয়ে। মালিক, ব্রোকার সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অন্যদিকে দুষ্কৃতিদের আশ্রিত ফ্ল্যাটে পাওয়া গেছে উর্দু ভাষায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঠিকানা যুক্ত জামাকাপড়ের প্যাকেট। যার ফলে শুরু হয়েছে তাঁদের পাকিস্তান যোগের ঘটনা।







