নজরবন্দি ব্যুরোঃ ইজরায়েলের কাছ থেকে ভারত সরকার-ই কিনেছিলে স্পাইওয়্যার পেগাসাস। ২০১৭ সালে ফোনে আড়ি পাততে ২০০ কোটি ডলারের একটি চুক্তির অংশ হিসেবে কেনা হয়েছিল ওই স্পাইওয়্যার। আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গায়ে ‘দেশদ্রোহিতা’র তকমা সেঁটে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আরও পড়ুনঃ আজই তৃণমূলের ‘জয়’! সুব্রত বক্সির সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা


তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এতদিন পর ফের একবার নতুন মোড় নিতে চলেছে পেগাসাস ইস্যু। এদিন ‘নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্টের উল্লেখ করেই টুইট করেন রাহুল। তিনি লেখেন, ”মোদি সরকার পেগাসাস কিনেছিল বুনিয়াদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সরকারি কর্মী, বিরোধী নেতানেত্রী,সশস্ত্র বাহিনী ও বিচার ব্যবস্থায় আড়ি পাততে। এটা বিশ্বাসঘাতকতা।

মোদি সরকার বিশ্বাসঘাতকতা করেছে।” শুধুমাত্র রাহুল গান্ধী নয় কংগ্রেস এই বিতর্ককে সহজে ছাড়বে না কংগ্রেস সেটা প্রমাণ মিলছে কংগ্রেসের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্তের মুখ খোলাতে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকা অর্জুন টুইট করে মন্তব্য করেন,
পেগাসাস কান্ডে নয়া মোড়, নিউ ইয়র্ক টাইমস-এর রিপোর্ট দেখিয়ে মোদি সরকারকে বিশ্বাসঘাতক বললেন রাহুল
”কেন মোদি সরকার এভাবে ভারতেরই শত্রু হয়ে উঠে ভারতের নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধাস্ত্র প্রয়োগ করতে চাইছে?” কেউই আইনের ঊর্ধ্বে নয় দাবি করে তিনি আরও বলেন, যেন এই ক্ষেত্রে ন্যায়বিচার মেলে। এছাড়াও তিনি বলেছেন, সুপ্রিম কোর্টেও এই প্রসঙ্গে মিথ্যে বলেছে সরকার।









