নজরবন্দি ব্যুরোঃ করোনা কালে এবার নয়া আতঙ্ক ‘মাংকি বি ভাইরাস’! করোনার মতোই চিন থেকে ছড়াতে চলেছে মাংকি বি ভাইরাস ? প্রশ্নটা উঠছে, কারণ সেই চিনেই মৃত্যু হয়েছে মাংকি বি ভাইরাস আক্রান্তের।
আরও পড়ুনঃ মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, গড়বেন রেকর্ড?


তাহলে কি এবার মৃত্যু মিছিল শুরু হতে চলেছে, আশঙ্কা থাকছে। ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সী এক পশু চিকিত্সইকের। এ বছর মার্চ মাসেই তিনি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং কিছুদিন পরেই মৃত্যু হয় তাঁর।

পিটিআই সূত্রে খবর, তিনিই বেজিংয়ের প্রথম নাগরিক যিনি এই ভাইরাস থেকে সংক্রমিত হন এবং তাঁর মারা যাওয়ার পর থেকে মানুষের উদ্বেগ যেমন বেড়েছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, মার্চ মাসে দুই মৃত বানরের শারীরিক পরীক্ষা নিরীক্ষার সময় থেকেই আক্রান্ত হন সেই ব্যক্তি।

গবেষকরা এপ্রিল মাসে পশুচিকিত্সকের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সংগ্রহ করেন। চলে গবেষণা। তবে এখনও পর্যন্ত কোনও সংক্রমণের খবর মেলেনি।


করোনা কালে এবার নয়া আতঙ্ক ‘মাংকি বি ভাইরাস’! এবারও সেই চিন
মাংকি বি ভাইরাস প্রথম সনাক্ত হয়েছিল ১৯৩২ সালে। এই ভাইরাসটি সরাসরি শারীরিক নিঃসরণের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ।







