মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, গড়বেন রেকর্ড?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, আসন্ন রঞ্জি মরশুমে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে বাংলার সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনোজ তিওয়ারিকে। মন্ত্রী হয়েও পেশাদার ক্রিকেট খেলার বিরল নজিরই গড়তে চলেছেন তিনি।আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে সিনিয়র বাংলা দলের ফিটনেস ক্যাম্প।

আরও পড়ুনঃ ইন্টারভিউয়ের মধ্যেই স্থগিতাদেশ উচ্চপ্রাথমিকে, এখনই নিয়োগে ‘না’ হাই কোর্টের

যে তালিকায় সবচেয়ে বড় চমক প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ। ক্রীড়া প্রতিমন্ত্রীকে যখন ফোনে ধরা হল হাসতে হাসতে মনোজ বললেন, ‘শুনলাম আমিই নাকি প্রথম মন্ত্রী যে পেশাদার ক্রিকেটও খেলবে।

মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, গড়বেন রেকর্ড?
মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, গড়বেন রেকর্ড?

আমার নাম মনোজ তিওয়ারি। যেটা কেউ করে না সেটাই আমি করি।’ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মনোজের প্রার্থী হওয়ার পরে মনে করা হচ্ছিল ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।

মন্ত্রী হয়েও এবার বাংলার দলে মনোজ, গড়বেন রেকর্ড?

যদিও এমন কোনো ঘোষণা তিনি করেননি। তবে, গত কয়েক মাস তাঁর সঙ্গে ব্যাট-বলের যোগাযোগ ছিল না। এত দিন পর্যন্ত আগামী মরশুমের জন্য অধিনায়ক হিসেবে অনুষ্টুপ মজুমদারকে নিয়ে আলোচনা হচ্ছিল। তবে মনোজ বাংলার প্রাথমিক দলে ডাক পাওয়ায় জল্পনা রয়ে গিয়েছে যে শেষমেশ তিনিই অধিনায়ক থেকে যাবেন কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত