নজরবন্দি ব্যুরোঃ ইন্টারভিউয়ের মধ্যেই স্থগিতাদেশ উচ্চপ্রাথমিকে। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বহু বছরের আন্দোলন, প্রতিবা, হকের লড়াইয়ের জন্য রাস্তায় নামা, মামলা মোকদ্দমা সব পেরিয়ে রাজ্যে আশার আলো দেখেছিলেন হাজার হাজার চাকরি প্রার্থী।
আরও পড়ুনঃ নিজের জেলাতেই বিপাকে শুভেন্দু, তমলুক থানায় দায়ের হল একাধিক মামলা
বহু জটিলতা কাটিয়ে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ। আজ তার মধ্যেই স্থগিতাদেশ পাঠালো উচ্চ আদালত। তবে আদালতের তরফে জানানো হয়েছে ইন্টারভিউ চলবে, থামবে না মাঝপথে। শুধু এখনই নিয়োগ করা যাবেনা কাউকে।
ইন্টারভিউয়ের মধ্যেই স্থগিতাদেশ, উচ্চপ্রাথমিক নিয়ে জট কাটছে না কিছুতেই। দীর্ঘদিন ধরে চাকরির আশায় দিন গুনছনে বহু মানুষ। দিন কয়েক আগেই এসএসসি দ্বারা প্রকাশ করা প্রার্থী তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। কয়েকদিনের ভেতরেই আদালতের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের নাম প্রাপ্ত নাম্বার সহ এসএসসি’র তরফে প্রকাশ করা হয় আরও একটি তালিকা।
ইন্টারভিউয়ের মধ্যেই স্থগিতাদেশ উচ্চপ্রাথমিকে,ফের তৈরি হবে মেধাতালিকা।
সেখানে যাঁদের নাম ওঠেনি তাদেরও নিজেদের ডকুমেন্ট নিয়ে আসার কথা বলা হয়েছিল। তার পরেও ওই মেধাতালিকা নিয়ে মামলা দায়ের করেছিলেন কিছু মানুষ। তবে সেবারের মতো নিয়োগে গ্রিণ সিগন্যাল দিয়েছিল আদালত। সেই মতো হাজার হাজার চাকরী প্রার্থী দীর্ঘ দিনের অপেক্ষার অবসানে যাচ্ছিলেন ইন্টারভিউ দিতে।
তবে ইন্টারভিউয়ের মধ্যেই স্থগিতাদেশ উচ্চপ্রাথমিকে, আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য্য এবং সৌগত তালুকদারের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ এনেছে। কারণ হিসেবে বলা হয়েছে চূড়ান্ত তালিকাতেও রয়েছে একাধিক অস্বচ্ছতা। সেই কারণেই বলা হয়েছে আপাতত ইন্টারভিউ হলেও বন্ধ থাকবে নিয়োগ।
ইন্টারভিউর পর তৈরি করতে হবে একটি মেধাতালিকা, ওপর দিকে সমস্ত প্রার্থীদের নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার যোগ করতে হবে, সঙ্গে নিতে হবে পার্সোনালিটি টেস্ট। একই সঙ্গে যাঁরা চূড়ান্ত তালিকা নিয়ে মামলা করেছিলেন তাঁদের প্রতি জানানো হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনে নিজেদের অভিযোগ জমা করতে পারবেন তাঁরা, এবং ৩ মাসের মধ্যে তা নিষ্পত্তি করে হবে কমিশনকে।




