৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বাংলার পাওনা আটকে রেখেছে, এই অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বারেবারে করে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ইস্যুতে ধরনায় বসেছিলেন। এরইমধ্যে কেন্দ্র থেকে নবান্নে টাকা পাঠানো হল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ১ হাজার ৬৪৭ কোটি টাকা পেল নবান্ন। একইসঙ্গে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিল দিল্লি।

আরও পড়ুন: রাজ্যে কমতে পারে বিদ্যুতের দাম, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, মঙ্গলবার (২২ আগস্ট) পঞ্চদশ অর্থ কমিশনের ৬৫১ কোটি টাকা রাজ্যের তহবিলে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ফের ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই টাকাগুলি দ্রুত পঞ্চায়েত ও পুরসভাগুলিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। না হলে রাজ্যকে বাড়তি সুদ গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে টাকা দিল্লি থেকে এসেছে তার ৬০ শতাংশ যদি এক বছরের মধ্যে খরচ করে ফেলা যায়, তবেই আবার বরাদ্দ পাবে বাংলা । পঞ্চদশ অর্থ কমিশনের এর আগে যে বরাদ্দ এসেছিল, সেই টাকা অনেক জেলা খরচ করতে পারেনি। এবার দ্রুত খরচ করার ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিক়ৃষ্ণ দ্বিবেদী।

৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে কেন্দ্র বাংলার পাওনা আটকে রেখেছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মে মাসেই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও এই অভিযোগকেই হাতিয়ার করেছিল শাসক দল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২ অক্টোবর ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

উল্লেখ্য, ওয়াকিবহাল মহলের মতে, জেলা প্রশাসনে টাকা খরচের ব্যাপারে গড়িমসি বিষয়টি বাম আমল থেকেই চোখে পড়েছে। অনেক সময় দেখা গিয়েছে, কেন্দ্রের পাঠানো টাকা সময়মত খরচ করতে না পারায় সেই টাকা আবার দিল্লিতেই ফেরত পাঠানো হয়েছে। তবে এবার এমন যাতে না হয় সেদিকে নজর রাখছেন মুখ্যসচিব।

৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও
৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত