নজরবন্দি ব্যুরো: দেশে বিদ্যুৎ যে রাজ্যগুলিতে সব থেকে দামি তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে। যদিয়ও তারপরেও রাজ্যে বিদুতের দাম কমেনি। কিন্তু এবার সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে CBI এর তলব, কী বললেন মন্ত্রী সুজিত বসু


গত বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের সাধারণ মানুষের জন্য দেউচা – পাচামিতে কয়লা খনি হচ্ছে। এই খনি চালু হয়ে গেলে আগামী ১০০ বছর আর আমাদের কয়লার জন্য ভাবতে হবে না। এছাড়া এই প্রকল্পে ১ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে।

আরও কয়েকলক্ষ মানুষের কাজ হবে আনুসাঙ্গিক শিল্পে”। তিনি আরও বলেন, “এই প্রকল্প থেকে বিপুল পরিমাণে কয়লা উত্তোলন হবে। যার ফলে সস্তায় কয়লা পাওয়া যাবে। এর জেরে রাজ্যে বিদ্যুতের দামও কমবে”।


রাজ্যে কমতে পারে বিদ্যুতের দাম, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বিদেশ যাবেন মমতা। প্রশাসন সূত্রে খবর, সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্পেনের বার্সিলোনা ও মাদ্রিদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেদেশের শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। ফেরার পথে তিনি দুবাইয়ে অনবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করতে পারেন।








