Sujit Bose: পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে CBI এর তলব, কী বললেন মন্ত্রী সুজিত বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠল আরও এক মন্ত্রীর। এবার সিবিআইয়ের নজরে দমকল মন্ত্রী সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। আগামী ৩১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: CCTV বসানোর সিদ্ধান্তের পরও থমকে প্রক্রিয়া, যাদবপুরে নতুন করে জট

দীর্ঘদিন ধরেই পুরসভা নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। গ্রেপ্তার হয়েছেন অয়ন শীল-সহ একাধিক। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে কয়েকমাস আগে একযোগে রাজ্যের ১৪ টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও।

26 10

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব। আর এই তলব নিয়ে মুখ খুললেন খোদ মন্ত্রী সুজিত বসু। তিনি সাংবাদিকদের জানান, ‘এখনও চিঠি পায়নি’। যদিও সিবিআই সূত্রে খবর, চিঠি পাঠানো হয়েছে ১৭ অগাস্ট।

পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে CBI এর তলব, কী বললেন মন্ত্রী সুজিত বসু

27 9

তিনি আরও বলেন, ‘চিঠি পাঠালে তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। কোনও বিষয় কেউ আমার কাছে জানতে চায় আমি উত্তর দিতে প্রস্তুত। আমার কাছে এখনও পর্যন্ত কোনও চিঠি আসেনি। আসলে আমি অস্বীকার করব কেন! যদি কোনও চিঠি পাই, যদি কেউ ডাকে, আমি অবশ্যই যাব। যদি ওই দিন আমার কোনও কিছু না থাকে। তাহলে আমি নিশ্চয়ই যাব’।

28 8

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত