World Cup 22: মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আর সেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যে। কিন্তু ইতিহাস কী বলছে? ১৯৭৪ বিশ্বকাপে প্রথম বার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডাসয়।

আরও পড়ুনঃ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন কী ডি মারিয়া? সমর্থকদের জন্য এল খবর

মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন
মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন

গ্রুপ এ-র ম্যাচে ৪-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল নেদারল্যান্ডস। ১৯৭৮ বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিমা ও নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে ডাচদের ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ।

মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন

সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। ২০০৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে সাক্ষাৎ হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের। গোলশূন্যভাবে সেবার শেষ হয়েছিল ম্যাচ। ২০১৪ বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছিল ম্যাচ। টাই ব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা।

মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন

আর ফের একবার আবার মুখোমুখি এই দুই দল। এবার কি হবে? সুত্রের খবর আর্জেন্টিনার জন্য সুখবর আছে। চোটে পড়া উইঙ্গার আনহেল দি মারিয়া মেসিদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। সেশনজুড়েই চনমনে ছিলেন দি মারিয়া। অর্থাৎ ডাচদের বিপক্ষে তাঁর খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। ডাচ কোচ লুই ফন গালের ৩–৪–১–২ ছক কীভাবে ভাঙা যায়, সেই অঙ্ক কষেছেন স্কালোনি।

তবে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্কালোনি-ব্রিগেডের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কারণ মেসিদের বিরুদ্ধে মারাত্মক কৌশল নিচ্ছে লুই ভ্যান গালের দল। কিন্তু নেদারল্যান্ডসের ফুটবালর ফ্রেঙ্কি দি ইয়ং-এর মন্তব্য রীতিমত শোরগোর ফেলে দেওয়ার মত। তার মতে, মেসিকে আটকানোর কোনও কৌশল তাদের জানা নেই। তাই কী করবেন বুঝতে পারছেন না। এর আগে মেসি ও ফ্রেঙ্কি দি ইয়ং বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন।

মেসিদের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু নেদারল্যান্ডসের, কিন্তু ইতিহাস কী বলছে জানুন

14 2

মেসির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, মেসিকে কী ভাবে আটকাব সেটা জানি না। ফুটবল বিশেষশজ্ঞদের মতে, ম্যাচের আগে ডাচ প্লেয়ারদের কথা থেকেই প্রমাণিত মাঠের খেলার আগে মাঠের বাইরের খেলায় নেমেছে ডাচরা। আর্জেন্টিনা ও মেসির সঙ্গে মাইন্ড গেম খেলতে চাইছে ভ্যান গালেরদল। ফলে সেই ফাঁদে পা দিলে বিপদ বাড়বে মেসিদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন