নজরবন্দি ব্যুরোঃ আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম প্রাণভোমরা অ্যাঞ্জেল ডি মারিয়া। অনেকের মতে, বিশ্বকাপে লিওনেল মেসিকেও কিছু কিছু জায়গায় ছাপিয়ে যান মারিয়া। দলের প্রয়োজনে ঠিক সময়ে জ্বলে উঠতে পারেন তিনি। পুরনো চোট ফিরে আসার কারণে নকআউটে অংশ নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী


তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। তবে চোট থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। এবার প্রশ্ন তিনি কি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন? দল সুত্রে খবর, কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই হয়তো খেলবেন ডি’মারিয়া। তিনি খেললে বাদ পড়বেন পাপু গোমেজ।

অপর দিকে বিশ্বকাপের মতো মঞ্চে লটারো মার্টিনেজ দিনের পর দিন সুযোগ পেয়েও কেন এরকম গোল মিস করছেন, তা নিয়ে অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট আলেজান্দ্রো কামাচোকে। স্থানীয় এক রেডিও ষ্টেশনকে বলেছেন, গোড়ালিতে একটা চোট নিয়ে খেলতে হচ্ছে বলেই নিজের সেরাটা দিতে পারছেন না ইন্টার মিলান স্ট্রাইকার।



তবে লটারো নাকি পুরোপুরি চোটমুক্ত হওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এজেন্টের বিশ্বাস, চোটটা সারিয়ে তুললেই গোলের বন্যা বইয়ে দেবেন এই আর্জেন্টিনার স্ট্রাইকার। কিন্তু এটা মানতে হবে যে নকআউটে ডি মারিয়ার মতো তারকার অনুপস্থিতি স্কালোনির চাপ কিছুটা হলেও বাড়িয়েছিল।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন কী ডি মারিয়া? সমর্থকদের জন্য এল খবর

তবে তাঁকে ছাড়াই এ বারের মতো উতড়ে গিয়েছে আর্জেন্টিনা। এবার সুস্থ মারিয়া কে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পুরো সময় মাঠে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।







