Cyclone Mandas: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দোস। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি গভীর নিম্নচাপ আজ বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতেই বৈঠকে বসল ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট বা জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি।

আরও পড়ুনঃ বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস, হিমাচলের রাজনৈতিক হাওয়ায় অন্য ইঙ্গিত

এই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার বঙ্গোপসাগরের উপরের তৈরি হবে গভীর নিম্নচাপ।  এর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে। অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী

অন্যদিকে রাজ্যে বহাল থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে উত্তর পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়ার অবাধ প্রবেশ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।  রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্দোস, শুরু হয়েছে সতর্কবার্তা 

cyclone 2 1উল্লেখ্য, হাওয়া অফিসের তরফে জানা গেছে, আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে আজ সকাল থেকেই। প্যাচপ্যাচে আবহাওয়া পরিস্থিতি তৈরী হলেও এ রাজ্যে কোথাও আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু, রাজ্যের ঠান্ডার পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে মান্দাস, তা নিয়ে কোনও সন্দেহ নেই আবহবিদদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন