নজরবন্দি ব্যুরোঃ বাচ্চা থেকে বুড়ো সকলেই স্ট্রিট ফুড খেতে ভালোবাসে। তবে পথের খাবার বা স্ট্রিট ফুড কতটা নিরাপদ সকলের জন্য। এই প্রশ্ন বেশি করে উঠতে শুরু করেছে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। দুবছর ধরে করোনাভাইরাসের প্রভাব দেখেছে গোটা বিশ্ব।
আরও পড়ুনঃ মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? কি করলে যাবে এই সমস্যা! রইল তারই কিছু টিপস


এই ভাইরাস এখনো আমাদের জীবন থেকে বিদায় না নিলেও এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বাভাবিক হচ্ছে এই পথের খাবার বা স্ট্রিট ফুড। এই পরিস্থিতিতে এবার ফুচকা থেকে ঝালমুড়ি, গোটা ফল থেকে কাটা ফল সকলে আবার খাওয়া শুরু করেছে। আর এবার এই স্ট্রিট ফুড বিক্রেতাদের স্বাস্থ্য দফতরের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ফুড সেফটি অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁরাই নিয়মিত খোঁজ নেবেন সব বিক্রেতা রেজিস্ট্রেশন এবং যাঁদের ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন তাঁরা তা করছেন কি না। উল্লেখ্য নিয়ম আগে থেকে থাকলেও এ নিয়ে তেমন কড়াকড়ি ছিল না।



কিন্তু এবার এই সকল বিষয় নিয়ে কড়াকড়ির পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা শাখার ফুড সেফটি ইনস্পেক্টিং অফিসার বিশ্বজিৎ মান্না সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই আইনে বেবি ফুড থেকে ফুচকা— সবকিছুই খাদ্য সুরক্ষা শাখার অধীনে। রাজ্যের সর্বত্র এই আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।
এবার ফুচকা-ঝালমুড়ি বিক্রি করতেও লাগবে লাইসেন্স, নতুন সিদ্ধান্ত সরকারের
ছোট ব্যবসায়ী, রাস্তার পাশে বসা অস্থায়ী দোকানদার থেকে হকার খাদ্যসামগ্রীর ব্যবসা করলেই এফএসএসএআই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। প্রতি বছর ১০০ টাকা দিয়ে এই লাইসেন্স পুনর্নবীকরণ করাও বাধ্যতামূলক। আর বড় অঙ্কের ব্যবসা যাঁরা করেন তাঁদের ক্ষেত্রে লাইসেন্স থাকা তো অবশ্যই বাধ্যতামূলক।’







