নজরবন্দি ব্যুরো: বিভিন্ন সময় স্কুল-কলেজের পড়ুয়ারা এনসিসি (NCC) তে যোগদান করে। এতদিন এই এনসিসি চলছিল রাজ্যের অনুদান নিয়ে। কিন্তু এবার সেই অনুদান বন্ধ হয়ে গেল বলে জানা গিয়েছে। এনসিসির কমান্ডারের পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যেই একাধিকবার মুখ্য সচিব এবং অর্থ সচিবকে চিঠি লেখা হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি বদলায়নি।
আরও পড়ুন: আজ কেন ভাইয়ের কপালের দই আর চন্দনের ফোঁটা দেওয়া হয়? জানেন এর পেছনে নেপথ্য কারণ


তাই এবার কম্যান্ডিং অফিসার সোজা নালিশ করলেন ডিজি এনসিসিকে। স্বাধীনতার পর তিনবার যুদ্ধের সম্মুখীনও হতে হয়েছে ভারতে। তাই প্রতিরক্ষার ক্ষেত্রে বরাবরই গুরুত্ব দিয়েছে ভারত। কম বয়স থেকেই যাতে দেশাত্মবোধ তৈরি হয়, সেই কারণেই NCC বা ন্যাশনাল ক্যাডেট কর্পস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই এনসিসি-ই এবার ধাক্কা খেল পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারের অনুদানের অভাবে শিবির করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

রাজ্য দিচ্ছে না টাকা, বন্ধের পথে এনসিসি ক্যাম্প

উল্লেখ্য, রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কার্যত জানিয়ে দিলেন, অনুদান না দেওয়ার অভিযোগ ঠিক নয়। অক্টোবর মাসেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।এদিকে এনসিসির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দাবি, আপাতত ৩ কোটি টাকার প্রয়োজন। আগে যে টাকা বকেয়া রয়েছে সেটা ধরলে প্রায় ১০ কোটি হয়ে যাবে। পাশাপাশি অর্থের অভাবে ক্যাম্প পরিচালনা করা যাচ্ছে না বলেও দাবি করা হয়েছে এনসিসির তরফে। তবে এই টাকা নিয়ে রাজ্য-কেন্দ্র দড়ি টানাটানি শুরু হতে পারে বলেও মনে করছেন অনেকেই।









