নজরবন্দি ব্যুরো: করণ জোহরকে নোটিস পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ফের বিপাকে পড়লেন পরিচালক করণ জোহর। জানা গিয়েছে, এবার বলিউড পরিচালক করণ জোহরকে নোটিস পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার রাতে এনসিবি সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া করণের বাড়ির পার্টির একটি ভিডিওর ব্যাপারে পরিচালকের কাছে বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় প্রযুক্তির সাহায্যে আরও শক্তিশালী হতে চলেছে রাফায়েল যুদ্ধবিমান।


উল্লেখ্য, গত বছর জুলাই মাসে করণের বাড়িতে একটি পার্টি হয়েছিল। সেই হাউস পার্টিতে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, জোয়া আখতার, রণবীর সিং, শাহিদ কাপুর এবং বলিউডের অনেক তারকাই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়।
চলতি বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে করণের বাড়ির ওই পার্টিতে নাকি মাদক সেবন করেছিলেন উপস্থিত তারকারা। এবার এই ভিডিও প্রসঙ্গে করণের কাছে জবাব চাইল এনসিবি।
করণ জোহরকে নোটিস পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মাদক যোগ নিয়ে সরগরম বলিউড। একের পর এক হেভিওয়েটদের জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই তালিকায় নাম জড়িয়েছিল ক্ষিতীশ রবিপ্রসাদ এবং অনুভব চোপড়ার। সেই সময় শোনা যায় এরা দু’জনই ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। গিয়েছিল এরা দু’জনেই করণের ঘনিষ্ঠও ছিলেন। পরে ক্ষিতীশ রবিপ্রসাদকে গ্রেফতারও করে এনসিবি। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান।









