সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

Loksabha Election 2024: সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে ৮টি আসনে রফা হয়েছে এবং আইএসএফ-কে ২টি আসন ছাড়তে পারে বামফ্রন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গেই লড়বে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ। ইতিমধ্যেই ১৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে ৮টি আসনে রফা হয়েছে এবং আইএসএফ-কে ২টি আসন ছাড়তে পারে বামফ্রন্ট। শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবারে জোটের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: মাথায় চোট নিয়েই গার্ডেনরিচে মমতা, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনে বাম-কং-আইএসএফ জোট হবে কি হবে না তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। কংগ্রেসের তরফে ১২টি আসনের দাবি থাকলেও বামফ্রন্ট ৮টি আসনে রাজি হয়েছে। অন্যদিকে, আইএসএফ-এর পক্ষ থেকে ৮টি আসনের দাবি থাকলেও শেষমেশ তাঁদের ২টি আসনেই ‘সন্তুষ্ট’ থাকার কথা বলা হয়েছে বামেদের তরফে।

সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!
সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

প্রথম থেকেই ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকির প্রার্থী হবার কথা চলছিল। কিন্তু তা নিয়ে বিস্তর আলোচনাও চলছে পাশাপাশি। চূড়ান্ত সিদ্ধান্ত আজ, সোমবারই নেওয়া হবে। বামেদের প্রার্থী তালিকায় এবার নতুনরা বেশি জায়গা করে নিয়েছেন। তবে, বামেদের অভ্যন্তরে কিছু কলহ চলছে জোটকে কেন্দ্র করে।

সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

পুরুলিয়া আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ ফরোয়ার্ড ব্লক। এদিকে কংগ্রেস ৮টি আসনে রাজি হলেও পুরুলিয়া ছাড়তে চাইছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে, আলোচনার মাধ্যমে এই সমস্যার  সমাধান হয়ে যাবে বলে দাবি সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

তাঁর কথায়, “বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে আমরা সেলাই করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। সেলাই করতে কিছুটা সময় তো লাগবেই। দর্জির দোকানে পুজোর আগে ঈদের আগে জামা দিলে সময় লাগে। তবে, তা সময়ের আগেই শেষ হয়ে যায়। সেরকমই ভোটের আগেই আমাদের সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত