Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, আগামী মাসেই মার্কিন সফরে প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজের আমন্ত্রণে সাড়া দিয়ে সাক্ষাৎ হতে চলেছে দুজনের। গত বুধবারই সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মার্কিন সফরে যাচ্ছেন মোদী। জো বাইডেন তাঁকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত-আমেরিকার কূটনৈতিক সুসম্পর্কের আরও এক ধাপ বলে মনে করছে বিশিষ্ট মহল।

আরও পড়ুন: YouTube: কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন এই জনপ্রিয় ইউটিউবার

ভারতের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ জুন মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের আমন্ত্রণে সাড়া দিতেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। আরও বলা হয়েছে, “নরেন্দ্র মোদীর এই সফর ভারত-আমেরিকার কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে। প্রযুক্তি, বাণিজ্য, শিল্প সহ একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে।”

Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর

২০২১ সালে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এটি জো বাইডেনের আয়োজন করা তৃতীয় বৈঠক এবং নৈশভোজের আমন্ত্রণ। গত ডিসেম্বর মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। চলতি বছর ২৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের জন্য নৈশভোজের বিশেষ আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর
Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলির কূটনৈতিক সম্পর্ক মজবুত করার দিকে জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক মহলের মতে, আগামী মাসের মোদীর মার্কিন সফর দুই দেশের সম্পর্কে ইতিবাচক ভূমিকা নেবে। স্বাধীন ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলোচনা হতে পারে বলেও খবর।

Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর

Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর
Narendra Modi-কে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফর মোদীর

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত